...
...
Next Story

Abhishek Banerjee: 'কোন শিল্পপতিকে বাঁচাতে...,' শাহ-র ‘ডিলিট-ডিপোর্ট’ তত্ত্বের পাল্টা ‘হাসিনা রহস্য’ তোপ অভিষেকের

Abhishek Banerjee: বাংলার শাসন দিল্লি বা গুজরাটের অঙ্গুলিহেলনে চলবে কিনা, সেই প্রশ্ন তোলার পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে পাল্টা আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published on: Apr 10, 2026, 19:39:00 IST
Advertisement

Abhishek Banerjee: 'কোন শিল্পপতিকে বাঁচাতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে?' বিজেপি প্রকাশ করেছে সংকল্পপত্র প্রকাশের পরেই কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিজেপির নির্বাচনি ইস্তাহার প্রকাশের পাল্টা দিয়ে তৃণমূল ভবন থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষত বিজেপির পুরনো ‘সোনার বাংলা’ স্লোগান খুঁজে না পেয়ে বিদ্রূপ করার পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ এবং দিল্লির গোপন আস্তানায় থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল সাংসদ।

শেখ হাসিনা প্রসঙ্গ ও অনুপ্রবেশ ইস্যু

অমিত শাহকে তীক্ষ্ণ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
অমিত শাহকে তীক্ষ্ণ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শুক্রবার অমিত শাহ কলকাতা থেকে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন। তারপরেই বাংলার শাসন দিল্লি বা গুজরাটের অঙ্গুলিহেলনে চলবে কিনা, সেই প্রশ্ন তোলার পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে শাহকে পাল্টা আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ তত্ত্বকে বিঁধতে গিয়ে তিনি টেনে আনেন ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার নাম। অভিষেক বলেন, 'আজ শাহ বলে দিয়েছেন, মুখ ফসকে বলে দিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। তাহলে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় কেন? উনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদী সরকার?' তাঁর আরও প্রশ্ন, 'বাংলাদেশে যখন সাধুসন্তদের যখন অত্যাচার হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপরে যখন অত্যাচার হয় , তখন মোদী সরকার কী পদক্ষেপ করেছে?'

‘নতুন জুমলা’!

বিজেপির সংকল্পপত্রে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর একটি পুরোনো ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, দিল্লিতেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু আজও কেউ টাকা পাননি। তৃণমূল সাংসদ বলেন, ‘মহিলাদের স্বাবলম্বী করতে মাসে ৩০০০ টাকা দেবে। নতুন জুমলা। প্রধানমন্ত্রী ২০২৫ সালে দিল্লি ভোটের আগে এই কথা বলেছিলেন। বলেছিলেন, ২৫০০ টাকা যাবে। আজও এক জন মহিলা টাকা পাননি। আমি বলছি না, মোদীর প্রতিশ্রুতি! যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা বাস্তবায়িত করুন। মহারাষ্ট্রে সার্ভে করার নামে ৯০ হাজার মহিলাকে সুবিধা থেকে বাদ দিয়েছেন। বাংলার সরকার পরিবারের সব মহিলাকে টাকা দেন। কোনও প্রশ্ন, শর্ত ছাড়া টাকা দেয়। একটা রাজ্যে করে দেখান। দিল্লিতে পরিশুদ্ধ বায়ুই দিতে পারে না। তারা দেবে ৩০০০ টাকা?’

দুর্নীতি ও শ্বেতপত্র

এদিন অমিত শাহের সংকল্পপত্র প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এবার আর সোনার বাংলা কথাটা শুনলাম না। তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলা সোনার বাংলা হয়ে গেছে।' একই সঙ্গে তাঁর কটাক্ষ, গত কয়েক বছর ধরে যে স্লোগান বিজেপিকে তাতিয়ে রাখত, এবার ইস্তাহারে সেই কথার অনুপস্থিতিই বলে দিচ্ছে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসের অভাব।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe