...
...
Next Story

Abhishek Banerjee: হাতুড়ে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা! সেবাশ্রয়ে দুর্নীতি, অভিষেকের নামে অভিযোগ

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে আধুনিক চিকিৎসা করানো, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চিকিৎসা সরঞ্জাম ব্যবহার, জোর করে সাধারণ মানুষকে স্বাস্থ্য শিবিরে নিয়ে এসে ভিড় বাড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

Published on: Jul 1, 2026, 13:39:20 IST
Advertisement

'সেবাশ্রয়' প্রকল্পে দুর্নীতি ও একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে আধুনিক চিকিৎসা করানো, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চিকিৎসা সরঞ্জাম ব্যবহার, জোর করে সাধারণ মানুষকে স্বাস্থ্য শিবিরে নিয়ে এসে ভিড় বাড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সংশ্লিষ্টদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

'সেবাশ্রয়' প্রকল্পে দুর্নীতি ও একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের (PTI)
'সেবাশ্রয়' প্রকল্পে দুর্নীতি ও একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের (PTI)

জানা গিয়েছে, অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং সেবাশ্রয় শিবিরে যুক্ত কয়েকজন চিকিৎসকের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, গোটা স্বাস্থ্য পরিষেবা প্রকল্পে একাধিক আইন লঙ্ঘন করা হয়েছে এবং সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা হয়েছে।

বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, সেবাশ্রয়ের নামে ডায়মন্ড হারবারের সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। তাঁর দাবি, স্বাস্থ্য শিবিরে এমন বহু ব্যক্তি চিকিৎসা করেছেন, যাঁদের আধুনিক চিকিৎসা করার বৈধ অনুমতি ছিল না। অভিযোগ অনুযায়ী, হোমিওপ্যাথি ও অন্যান্য বিকল্প চিকিৎসা পদ্ধতির চিকিৎসকেরা আধুনিক চিকিৎসার প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি কয়েকজনের কোনও বৈধ মেডিক্যাল রেজিস্ট্রেশন নম্বরও ছিল না বলে অভিযোগ।

নিজের দাবির সমর্থনে একটি প্রেসক্রিপশনও সামনে এনেছেন অভিজিৎ দাস। তাঁর বক্তব্য, ওই প্রেসক্রিপশনে রোগীর নাম ও বয়স থাকলেও রোগের কোনও বিবরণ লেখা নেই। শুধু 'রেফার্ড টু হসপিটাল' উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বরও অনুপস্থিত। তাঁর দাবি, এটি চিকিৎসা সংক্রান্ত বিধি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ।

এছাড়া শিবিরে বিতরণ করা ওষুধের মান, মেয়াদ এবং সংরক্ষণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে অভিযোগপত্রে। অভিজিৎ দাসের দাবি, পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, এর আগেও সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে ওষুধ অপচয়, আর্থিক অনিয়ম এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহারের অভিযোগ উঠেছিল। এবার নতুন এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে আদালত বা তদন্তকারী সংস্থা অভিযোগগুলির সত্যতা যাচাই না করা পর্যন্ত এগুলি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe