...
...
Next Story

Abhishek Banerjee: ‘ঠিক কোন অংশ অবৈধ…’,বিরক্ত অভিষেক খুললেন মুখ,প্রসঙ্গে বেআইনি নির্মাণ ইস্যু

Abhishek Banerjee latest: সাংবাদিকদের প্রশ্নে কার্যত বিরক্তির সুরে বলেন,'যারা এ সব প্রশ্ন করছেন, তারা আগে পুরসভাকে প্রশ্ন করুন, অবৈধ অংশ কোনটা।'

Published on: May 22, 2026, 20:57:32 IST
Advertisement

শুক্রবার কালীঘাটে কলকাতা পুরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক সেরে বেরোনোর সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংবাদিকরা বেআইনি নির্মাণ ইস্যুতে পুরসভার নোটিসের প্রেক্ষিতে প্রশ্ন করেন। এরপরই দেখা যায় কার্যত মেজাজ হারিয়ে জবাব দিচ্ছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক।

‘ঠিক কোন অংশ অবৈধ…’, বিরক্ত অভিষেক খুললেন মুখ, প্রসঙ্গে বেআইনি নির্মাণ (@AITCofficial X/ANI Photo) (@AITCofficial X)
‘ঠিক কোন অংশ অবৈধ…’, বিরক্ত অভিষেক খুললেন মুখ, প্রসঙ্গে বেআইনি নির্মাণ (@AITCofficial X/ANI Photo) (@AITCofficial X)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে সদ্য নোটিস যায় কলকাতা পুরসভার। অভিযোগ ছিল অবৈধ নির্মাণের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন 'শান্তিনিকেতনে'র বেআইনি অংশ ভাঙারও নির্দেশ দেয় কলকাতা পুরসভা। নজরে অভিষেকের ১৭ সম্পত্তিও। জানা যায়, দলের অভ্যন্তরীণ বৈঠকে এই বিষয়টি নিয়ে প্রসঙ্গ উঠতেই অভিষেক সাফ বলেছিলেন, তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখবেন, তাতে তাঁকে নোটিস পাঠানো হোক বা বাড়ি ভাঙাই হোক! এরপর পুরসভার সেই নোটিস পাঠানোর কয়েকদিন পরই সাংবাদিকদের প্রশ্নের সামনে দাঁড়িয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নে কার্যত বিরক্তির সুরে বলেন,'যারা এ সব প্রশ্ন করছেন, তারা আগে পুরসভাকে প্রশ্ন করুন, অবৈধ অংশ কোনটা।' এরই সঙ্গে তিনি বলেন,' আগে তারা জবাব দিলে আমিও প্রশ্নের উত্তর দেব। অবৈধ অংশ ‘মার্ক’ (চিহ্নিত) করে দিন। আমি জবাব দেব।'

এদিকে, রাজ্যের শাসকদলের তকমা খোয়ানোর পরই ঘাসফুল শিবিরের নজরে আপাতত পুরভোট। তবে তার আগে, জমি শক্ত করতে পুরসভার কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মতো শুক্রবার বিকেল চারটেয় কলকাতা পুরসভার কাউন্সিলররা পৌঁছে যান বৈঠকে। সেই বৈঠকে এই পুরসভার নোটিসের বিষয়টিও আসে। এরপর সেই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হতেই তাঁর কাছে সাংবাদিকদের প্রশ্ন যায়। প্রশ্ন শুনেই বেশ বিরক্ত দেখায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেককে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe