...
...
Next Story

Abhishek Banerjee: ভোটে দলের ভরাডুবির ২৬ দিন পরে আজ পথে অভিষেক, যাবেন সোনারপুর ও বেলেঘাটায়

ফল ঘোষণার ২৬ দিন পর অবশেষে আজ, শনিবার মাঠে নামছেন তিনি। ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত বলে দাবি করা দুই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার মধ্য দিয়েই শুরু হতে চলেছে তাঁর নতুন রাজনৈতিক কর্মসূচি।

Published on: May 30, 2026, 09:22:50 IST
Advertisement

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দীর্ঘ সময় জনসমক্ষে বড় কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফল ঘোষণার ২৬ দিন পর অবশেষে আজ, শনিবার মাঠে নামছেন তিনি। ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত বলে দাবি করা দুই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার মধ্য দিয়েই শুরু হতে চলেছে তাঁর নতুন রাজনৈতিক কর্মসূচি।

ফল ঘোষণার ২৬ দিন পর অবশেষে আজ, শনিবার মাঠে নামছেন অভিষেক (PTI)
ফল ঘোষণার ২৬ দিন পর অবশেষে আজ, শনিবার মাঠে নামছেন অভিষেক (PTI)

দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার অভিষেক প্রথমে সোনারপুর দক্ষিণে যাবেন। সেখানে আক্রান্ত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এরপর তিনি বেলেঘাটায় গিয়ে আরও এক আক্রান্ত কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলেও এতদিন অভিষেক সরাসরি রাস্তায় নামেননি। সেই কারণেই দলের অন্দরেই তাঁকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল।

তৃণমূলের একাংশের মতে, অভিষেকের এই কর্মসূচি দলের কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করতে পারে। তবে অন্য একটি অংশের আশঙ্কা, তাঁকে ঘিরে যদি বিক্ষোভ বা বিতর্ক তৈরি হয়, তাহলে উল্টে নতুন রাজনৈতিক অস্বস্তি তৈরি হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ এবং দলীয় নেতৃত্বকে ঘিরে অসন্তোষের ঘটনাগুলি এখনও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে।

নির্বাচনের পর দলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আই-প্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে শনিবারের কর্মসূচি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনেকের মতে, এই সফরের মাধ্যমে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে কোনও বিশেষ বার্তা দেন কি না, সেদিকেও নজর থাকবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe