...
...
Next Story

Sumit Roy's Friend Detained: অভিষেকের PA সুমিত রায়ের খোঁজে পুলিশের তল্লাশি, মাঝরাতে আটক ঘনিষ্ঠ বন্ধু পলাশ

বৃহস্পতিবার গভীর রাতে হুগলির ব্যান্ডেলে তাঁর বাড়ি থেকে পলাশকে নিয়ে যাওয়া হয়। তবে কোন মামলায় বা কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

Published on: Jun 27, 2026, 07:35:25 IST
Advertisement

জমি জালিয়াতি ও তোলাবাজির মামলায় অভিযুক্ত সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। এখনও তাঁর সন্ধান না মিললেও, তদন্তে গুরুত্বপূর্ণ সূত্রের খোঁজে এবার সুমিতের ঘনিষ্ঠ বন্ধু পলাশ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে হুগলির ব্যান্ডেলে তাঁর বাড়ি থেকে পলাশকে নিয়ে যাওয়া হয়। তবে কোন মামলায় বা কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার গভীর রাতে হুগলির ব্যান্ডেলে তাঁর বাড়ি থেকে পলাশকে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার গভীর রাতে হুগলির ব্যান্ডেলে তাঁর বাড়ি থেকে পলাশকে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই সুমিত রায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। রাজনীতির সঙ্গেও পলাশের দীর্ঘদিনের যোগ রয়েছে। ছাত্রজীবনে তিনি শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী হিসেবেও কাজ করেছেন। সেই সময় থেকেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয়দের দাবি।

পলাশের বাবা প্রদীপ চক্রবর্তী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ পাঁচজন ব্যক্তি তাঁদের বাড়িতে আসেন। তাঁদের গাড়িতে 'পুলিশ' লেখা ছিল। তাঁরা পলাশকে সঙ্গে করে নিয়ে গেলেও কোন থানার পুলিশ বা সিআইডির আধিকারিক ছিলেন, তা জানাননি। এমনকি কেন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কারণও পরিবারের কাউকে জানানো হয়নি বলে অভিযোগ।

এদিকে, সুমিত রায়ের আগাম জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। তদন্তকারী সংস্থার আশঙ্কা, তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে 'লুকআউট নোটিস' জারি করা হয়েছে। পুলিশ মনে করছে, পলাশ চক্রবর্তীর কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুমিতের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এখন তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks