...
...
Next Story

Abhishek Porel Latest Update: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার অভিষেক পোড়েল

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, সম্পর্কের অবনতি হওয়ার পরও বিষয়টি নিয়ে একবার থানায় যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেই সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেননি। পরবর্তী সময়ে ফের সমস্যার সূত্রপাত হলে এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের করা হয়।

Updated on: Aug 11, 2026, 15:05:22 IST
Advertisement

Abhishek Porel Latest Update: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের অভিযোগে বড়সড় আইনি জটিলতায় পড়লেন বাংলার তারকা ক্রিকেটার অভিষেক পোড়েল। মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বলে অভিযোগপক্ষের তরফে জানানো হয়েছে। এর খানিক পরই আসে অভিষেক পোড়েলের গ্রেফতারির খবর।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার অভিষেক পোড়েল (AP Photo/Manish Swarup)
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার অভিষেক পোড়েল (AP Photo/Manish Swarup)

এর আগে, একই সঙ্গে তাঁর ফোন, ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার।

ঘটনার সূত্রপাত চলতি বছরের জুন মাসে। অভিযোগকারী এক ডাক্তারি পড়ুয়া তাঁর মায়ের সঙ্গে হুগলির মগরা থানায় গিয়ে অভিষেক পোড়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে বিয়ের কথাও পাকা হয়েছিল বলে দাবি করেন তিনি। কিন্তু প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কে তিক্ততা তৈরি হয়।

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, সম্পর্কের অবনতি হওয়ার পরও বিষয়টি নিয়ে একবার থানায় যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেই সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেননি। পরবর্তী সময়ে ফের সমস্যার সূত্রপাত হলে এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে ১৯ জুলাই কলকাতা হাই কোর্ট তদন্তে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে অভিষেকের ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। মামলায় ডিজিটাল তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ফের মামলাটির শুনানি হয়। এদিন আদালতের নির্দেশে অভিষেকের গ্রেফতারির পথ কার্যত খুলে গেল। পাশাপাশি তাঁর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগকারিণীর কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি বা ভিডিও অভিষেকের কাছে রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেগুলি যাতে কোনওভাবেই প্রকাশ্যে না আসে বা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেও আদালতের নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এখন তদন্তকারীদের হাতে থাকা ডিজিটাল ডিভাইস, ফোনের তথ্য, যোগাযোগের নথি এবং অন্যান্য প্রমাণ মামলার গতিপথে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাশাপাশি অভিযোগকারিণীর বক্তব্য এবং পুলিশের তদন্তের ফলাফলও বিশেষ তাৎপর্যপূর্ণ।

ফলে ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলোচনায় থাকা অভিষেক পোড়েলের সামনে এবার তৈরি হয়েছে বড় আইনি চ্যালেঞ্জ। আদালতের গ্রেফতারির নির্দেশের পর তদন্ত কোন দিকে এগোয় এবং এই মামলায় পরবর্তী সময়ে কী কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks