...
...
Next Story

ABVP on Upasana Chowdhury Dim Therapy: ‘ডিম থেরাপি’ নিয়ে বিতর্ক, উপাসনা চৌধুরীকে ডিম ছোড়া নিয়ে মুখ খুলল এবিভিপি

১৫ আগস্ট দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে গিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। তাঁরা কলেজে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কলেজের পরিচয়পত্র না থাকায় তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। উপাসনা চৌধুরীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।

Published on: Aug 16, 2026, 08:18:10 IST
Advertisement

ABVP on Upasana Chowdhury Dim Therapy: রাজ্যে পালাবদলের পর থেকেই রাজনৈতিক কর্মসূচিতে ‘ডিম থেরাপি’র ছবি বারবার সামনে এসেছে। দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে বিরোধীদের নিশানায় থাকা তৃণমূল নেতাদের অনেকেই এই ধরনের বিক্ষোভের মুখে পড়েছেন। বিভিন্ন জায়গায় রাস্তায় ঘিরে ধরে নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটেছে। কখনও কখনও পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে নেতাদের ডিমে কার্যত স্নান করিয়ে দেওয়ার মতো ছবি সামনে এসেছে।

১৫ আগস্ট দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে গিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী
১৫ আগস্ট দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে গিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী

এই ধরনের ঘটনা নিয়ে এর আগেও রাজনৈতিক মহলে বিতর্ক হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এ নিয়ে বার্তা দিয়েছেন। তবে তারপরেও ‘ডিম থেরাপি’ বন্ধ হয়নি বলে অভিযোগ। এবার এই ধরনের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ডিম ছোড়ার মতো ঘটনায় এবিভিপির কেউ জড়িত নয়।

ঘটনার সূত্রপাত স্বাধীনতা দিবসের সকালে। ১৫ আগস্ট দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে গিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন। উপাসনা চৌধুরী কালীঘাটপন্থী টিএমসিপির সভানেত্রী বলেও জানা যায়।

তাঁরা কলেজে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কলেজের পরিচয়পত্র না থাকায় তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরাও তাঁদের সামনে ভিড় না করার জন্য বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভ শুরু হয়।

তবে একইসঙ্গে উপাসনা চৌধুরীকেও আক্রমণ করেছেন শুভব্রত। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমের নজরে আসতেই পরিকল্পনা করে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি আরও দাবি করেন, উপাসনা চৌধুরী প্রকাশ্যে অনেককে মিথ্যা শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে, রাজ্যে একের পর এক ‘ডিম থেরাপি’র ঘটনায় এই প্রথম প্রকাশ্যে মুখ খুলল এবিভিপি। ফলে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe