...
...
Next Story

ACL2 Points Table East Bengal Standings: ইতিহাস গড়েও ACL2-তে 'খারাপ' খবর পেল ইস্টবেঙ্গল, সব হিসাব ওলটপালট করল ওমানের দল

ACL2 Points Table East Bengal Standings: ঘরের মাঠে জিতেও এসিএল২-র পয়েন্ট তালিকায় কিছুটা ধাক্কা খেল ইস্টবেঙ্গল। জর্ডনের দলকে হারালেও ওমানের দল সব হিসাব ওলটপালট করে দিল আল শোরতাকে হারিয়ে। তাতে ইস্টবেঙ্গলের চাপ বাড়ল।

Published on: Nov 24, 2026, 23:55:32 IST
Advertisement

East Bengal Coach on ACL2 Match: ঘরের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় জর্ডনের ক্লাব আল-হুসেইন এসসিকে ১-০ গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র এই গুরুত্বপূর্ণ ম্যাচে ৮৭ মিনিটে জিকসন সিংয়ের গোলে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিল বর্তমান ইন্ডিয়ান সুপার লিগ (ISL) চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের বাধা টপকে নক-আউট পর্বে যাওয়ার ক্ষীণ আশা জিইয়ে রাখল লাল-হলুদ ব্রিগেড। এতদিন এশিয়ার মঞ্চে যা হচ্ছিল, তার উল্টো ঘটনা আজ ঘটেছে। এতদিন ভালো খেলে এবং অসংখ্য গোলের সুযোগ তৈরি করেও পয়েন্ট হারাচ্ছিল ইস্টবেঙ্গল। আজ রীতিমতো চাপে পড়ে গিয়েও এবং হাতেগোনা সুযোগ তৈরি করেও আসল কাজটা করে তিন পয়েন্ট তুলে নিয়েছে।

খেলোয়াড়দের প্রশংসায় হাবাস

ঘরের মাঠে জিতেও এসিএল২-র পয়েন্ট তালিকায় কিছুটা ধাক্কা খেল ইস্টবেঙ্গল। (ছবি সৌজন্যে East Bengal)
ঘরের মাঠে জিতেও এসিএল২-র পয়েন্ট তালিকায় কিছুটা ধাক্কা খেল ইস্টবেঙ্গল। (ছবি সৌজন্যে East Bengal)

সেই পরিস্থিতিতে ম্যাচের পরে ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, ‘(এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র ম্যাচে) প্রথমবার আমরা ভাগ্যের সহায়তা পেয়েছি। আমার সঙ্গে ভাগ্য ছিল। ফুটবল এবং জীবনে ভাগ্য প্রয়োজনীয়।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার দলের খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত গর্বিত। হয়তো এটা ইতিহাসে (আমাদের) সেরা ম্যাচ নয়। কিন্তু যে ক্ষিপ্রতা নিয়ে খেলেছে (আমার খেলোয়াড়রা), আমাদের যে বিশ্বাস ছিল, সেটা দুর্দান্ত। আজকের দিনের জন্য আমার কাছে এটাই হল মূল বিষয়।’

জিকসনের গোল জয়, ম্যাচের সেরা লাচেনপা

আর সেটা ভুল বলেননি হাবাস। কারণ মরণবাঁচন ম্যাচে জর্ডনের দলের একের পর এক আক্রমণ সামলাতে হয় ইস্টবেঙ্গলকে। আর সেটা যে কতটা, তা ম্যাচের সেরা খেলোয়াড়ের নাম দেখলেই স্পষ্ট হয়ে যায়। ফুরবা লাচেনপা নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা। সঙ্গে পোস্টেরও সহায়তা পায় ইস্টবেঙ্গল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ছিল যে লাল-হলুদ ব্রিগেড কোনও গোল হজম করেনি।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৮৭ মিনিটে একটি কর্নার আদায় করে নেয় ইস্টবেঙ্গল। ডেভিডের নেওয়া নিখুঁত কর্নার কিক ক্লিয়ার করতে ব্যর্থ হয় আল-হুসেইনের রক্ষণভাগ। বক্সের ঠিক মাঝখানে বল পেয়ে যান জিকসন। কোনও ভুল না করে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন এই ভারতীয় মিডফিল্ডার। জিকসনের এই গোলেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা যুবভারতী।

আরও পড়ুন: CM Suvendu on Alcohol Consupmtion: ‘আমি মদ খাই না, পাসপোর্টে দাগ নেই, অবিবাহিত’, জীবন ‘এনজয়’ করা নিয়ে বললেন শুভেন্দু

গোল হজম করার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আল-হুসেইন। ম্যাচের শেষদিকে এবং চার মিনিটের অতিরিক্ত সময়ে তারা সর্বশক্তি দিয়ে আক্রমণ শানালেও ইস্টবেঙ্গলের রক্ষণভাগ কোনও ভুল করেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে মূল্যবান তিনটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কলকাতার প্রধান।

আরও পড়ুন: CJP Abhijeet Dipke on PM Modi: 'মোদীজি আছেন বলেই এই দেশটা আছে', আচমকা বললেন CJP নেতা দীপকে, ভোটেও নামছে এবার?

কোন অঙ্কে পরের রাউন্ডে যাবে যেতে পারবে ইস্টবেঙ্গল?

কিন্তু সেই ম্যাচের কিছুক্ষণ পরেই খারাপ খবর পায় ইস্টবেঙ্গল। আল সিবের কাছে ২-০ গোলে হেরে গিয়েছে আল শোরতা। তার ফলে পাঁচ ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে আছে ইরাকের দল। তাদের ঝুলিতে আছে ১০ পয়েন্ট। সাত নম্বরে দুইয়ে উঠে এসেছে ওমানের ক্লাব আল সিব। তিনে আছে ইস্টবেঙ্গল। চারে আছে জর্ডনের দল। দু'দলেরই পয়েন্ট পাঁচ। ওমানের ক্লাব দল জিতে যাওয়ায় ইস্টবেঙ্গলের কাজটা আরও কিছুটা চাপ বাড়ল। এখন যা পরিস্থিতি, তাতে গ্রুপের শেষ ম্যাচে আল শোরতার বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতলেও হবে না। চাইতে হবে যে আল সিব ও আল-হুসেইনের ম্যাচ যেন ড্র হয়। তবেই ইস্টবেঙ্গল পৌঁছাবে পরের রাউন্ডে।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks