শুধুমাত্র মহিলারাই পার্কিং করতে পারবেন - কলকাতার দ্বিতীয় মল হিসেবে 'শি পার্কিং' জোন চালু করল অ্যাক্রোপলিস মল। গত বছর সাউথ সিটি মলের তরফে পিঙ্ক পার্কিং জোন চালু করা হয়েছিল। আর এবার অ্যাক্রোপলিস মলে 'শি পার্কিং' জোনের উদ্বোধন করা হল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ সাবার্বান ডিভিশন) বিদিশা কলিতা এবং অভিনেত্রী সোনালি চৌধুরী। মল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহিলা ক্রেতাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে 'শি পার্কিং জোন' চালু করা হয়েছে।

মলের আপার বেসমেন্ট পার্কিং এরিয়ায় ‘শি পার্কিং জোন’ আছে। যাতে সহজেই বোঝা যায়, সেজন্য বেগুনি রঙের জেব্রা ক্রসিং দিয়ে চিহ্নিত করা হয়েছে ওই জোনটা। প্রাথমিক পর্যায়ে সেই জোনে ১০টি দু'চাকার এবং দুটি চারচাকার গাড়ি রাখা যাবে। সহায়তার জন্য প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করা হয়েছে। যাঁরা সেখানে গাড়ি পার্কিং রাখবেন, তাঁদের মতামতের ভিত্তিতে আগামিদিনে আরও ‘শি পার্কিং জোন’-র বহর আরও বাড়ানো হবে বলে দাবি করা হয়েছে।
এছাড়াও 'উইশ কেয়ার' কর্মসূচির অধীনে মহিলাদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ওয়াশরুম জুড়ে স্যানিটারি ন্যাপকিন ডিসপেন্সিং মেশিন ও ভেন্ডিং মেশিন বসানোর পথে হেঁটেছে অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ। ফানস্মার্ট নলেজ সলিউশন ফাউন্ডেশনের সহযোগিতায় সেই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন বিক্রি করে যে অর্থ উঠবে, তা মেয়েদের শিক্ষায় খরচ করা হবে।
আর সেই জোড়া উদ্যোগকে স্বাগত জানিয়ে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ সাবার্বান ডিভিশন) বলেন, ‘আমার এটা দেখে খুবই ভালো লাগছে যে মহিলাদের জন্য আমাদের সমাজ অনেক কিছু ভাবছে। তাঁদের সুরক্ষার কথা ভাবা হচ্ছে। এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। মহিলাদের হাইজিনের কথা ভেবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, স্যানিটারি ভেন্ডিং মেশিন ও ডিসপোজাল বিন বসানো হয়েছে মলজুডে, সেটাকে স্বাগত জানাই। সেখান থেকে উঠে আসা অর্থ শিশুদের পড়াশোনার কাজে লাগানো হবে। এই পুরো উদ্যোগের জন্য আমার শুভকামনা রইল।’ একই সঙ্গে অভিনেত্রী সোনালি চৌধুরী বলেন, ‘বিশেষভাবে মহিলা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এই উদ্যোগ সামাজিক ভাবে প্রশংসনীয়।’
একইসুরে মার্লিন গ্রুপের রিটেল অ্যান্ড হসপিটালিটি বিভাগের কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, ‘আমাদের শি পার্কিং জোন মহিলা চালকদের নিরাপদ পার্কিংয়ের পথ প্রশস্ত করবে।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ফাস্টট্যাগ চালুরও বন্দোবস্ত করা হচ্ছে। সেই কাজটা চলছে।
{{/usCountry}}একইসুরে মার্লিন গ্রুপের রিটেল অ্যান্ড হসপিটালিটি বিভাগের কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, ‘আমাদের শি পার্কিং জোন মহিলা চালকদের নিরাপদ পার্কিংয়ের পথ প্রশস্ত করবে।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ফাস্টট্যাগ চালুরও বন্দোবস্ত করা হচ্ছে। সেই কাজটা চলছে।
{{/usCountry}}