কালিয়াচকে বিচারকদের আটকে রাখার ঘটনায় ধৃত এআইএমআইএম নেতা মোফাক্কেরুলের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মোফাক্কেরুলকে গ্রেফতার করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উলটে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। অধীর বললেন, 'যে লোক আন্দোলনে লোকজন সামাল দিচ্ছিলেন, তাঁকেই সিআইডি দিয়ে গ্রেফতার করালেন মুখ্যমন্ত্রী। সব ধাপ্পাবাজি। যে লোকটা ভিড় সামাচ্ছিল, সিআইডি দিয়ে তাঁকে ধরে নিয়ে গিয়ে বাহাদুরি করা হল। আসল অপরাধীরা কোথায়? যিনি মানুষকে শান্ত করছিলেন, তাঁকে গ্রেফতার করা হল, মানুষ সবটা বুঝতে পারছে।'

এদিকে অধীর মুখে এই কথা বললেও মোফাক্কেরুলের উস্কানিমূলক বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একটি গাড়ির ছাদে উঠে তাকে বলতে শোনা গিয়েছিল, 'এই ডিএম, এই এসপি, আইবি, সিআইডি কে আছিস রে ভাই…' এই আবহে ঘটনার দু'দিন পরে কালিয়াচকে বিডিও অফিসে ৭ বিচারককে ঘেরাও করে রাখার ঘটনায় এআইএমআইএম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল বাগডোগরা বিমানবন্দর থেকে। মোফাক্কেরুলের গ্রেফতারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমাদের সিআইডি ধরেছে'। আর এবার মোফাক্কেরুলের পাশে দাঁড়িয়ে মমতাকে দুষলেন অধীর।
রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' এই মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে মোফাক্কেরুলের নাম উঠে আসে। নাম জড়ায় আইএসএফ প্রার্থীরও।
মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিল। পরে কলকাতা হাইকোর্টেও প্র্যাক্টিস শুরু করে। বর্তমানে কলকাতায় থাকলেও তার আদি বাড়ি ইটাহারের পোরসা হাটখোলায়। ২০২১ সালে বিধানসভা ভোটে আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থী হয়েছিল মোফাক্কেরুল। ইটাহারের এমআইএম প্রার্থী হিসাবে মাত্র ৮৩১টি ভোট পেয়েছিল সে, যা কি না নোটার থেকেও অনেক কম ছিল।
{{/usCountry}}মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিল। পরে কলকাতা হাইকোর্টেও প্র্যাক্টিস শুরু করে। বর্তমানে কলকাতায় থাকলেও তার আদি বাড়ি ইটাহারের পোরসা হাটখোলায়। ২০২১ সালে বিধানসভা ভোটে আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থী হয়েছিল মোফাক্কেরুল। ইটাহারের এমআইএম প্রার্থী হিসাবে মাত্র ৮৩১টি ভোট পেয়েছিল সে, যা কি না নোটার থেকেও অনেক কম ছিল।
{{/usCountry}}