...
...
Next Story

Calcutta HC: পদত্যাগ অ্যাডভোকেট জেনারেলের, রাজ্যের করা মামলায় এখনই রায় দেবেন না, হাইকোর্টে আবেদন বিজেপি আইনজীবীদের

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালকে। এদিকে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় না দেওয়ার জন্য হাই কোর্টে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা।

Published on: May 5, 2026, 13:33:49 IST
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েও এখনও পদত্যাগ করেননি। তবে তাঁর সরকারের নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালকে। ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল কিশোর দত্ত। এরপর থেকে তিনিই এই দায়িত্বে আছেন। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরই কিশোর দত্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আর নয়া সরকার গদিতে বসার আগেই নিজে থেকে কিশোর পদত্যাগ করলেন।

রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় না দেওয়ার জন্য হাই কোর্টে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা। (HT_PRINT)
রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় না দেওয়ার জন্য হাই কোর্টে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা। (HT_PRINT)

এদিকে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় না দেওয়ার জন্য হাই কোর্টে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা। এ বিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। আবেদনকারীর বক্তব্য, নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে সময় লাগবে। এ অবস্থায় আদালত যাতে রাজ্যের মামলাগুলিতে কোনও রায় দান না করে। এই আবহে বিজেপিপন্থী আইনজীবীদের প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলাগুলির বিষয়বস্তুর ভিত্তিতে এই অনুরোধ বিবেচনা করে দেখবে আদালত।

উল্লেখ্য, বিগত দিনে রাজ্যের করা আরজি কর মামলা থেকে ডিএ মামলায় সরকারি আইনজীবীরা যে সব যুক্তিতে সওয়াল-জবাব করেছেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক চর্চা হয়েছে। অনেক ক্ষেত্রেই সরকারের অবস্থান গ্রহণ করতে গিয়ে সরকারি আইনজীবীদের বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছ। এদিকে সরকারে পালাবদল হওয়ায় এবার প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে বদল আসবে। এই আবহে বহু ক্ষেত্রে মামলায় সরকারের অবস্থান বদলাবে। আবার অনেক মামলা হয়ত প্রত্যাহার করা হতে পারে। এই আবহে বিজেপি সরকারের নয়া আইনজীবী প্যানেল গঠন হওয়ার আগে কোনও মামলায় আদালত রায় দিলে তা সরকারের জন্য অস্বস্তিকর হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe