...
...
Next Story

Agnimitra Paul: গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ, তৃণমূলের দিকে আঙুল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

Agnimitra Paul: বার্নপুরের রহমত নগর এলাকায় আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অগ্নিমিত্রার দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে।

Published on: Apr 23, 2026, 15:29:00 IST
Advertisement

Agnimitra Paul: আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, বার্নপুরের রহমত নগর এলাকায় তাঁর গাড়ির উপর হামলা হয়। অগ্নিমিত্রার দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্থানীয় থানায় হাজির হয়েছেন অগ্নিমিত্রা পাল।

আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, 'আমি রহমত নগরে গিয়েছিলাম। সেখানে পর্যবেক্ষণ করছি। রহমত নগর হাইস্কুলে ঢুকলাম। যেই মুহূর্তে গাড়িতে উঠলাম সঙ্গে-সঙ্গে পাথর ছুড়তে শুরু করল। গাড়ির পিছনে পাথর মারল। চলন্ত গাড়িতে পাথর ছুড়তে শুরু করল। এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি যাব আবার। এমনকী সাংবাদিকদের গাড়িতেও পাথর পড়েছে।'

এর আগে আজ সকালে আসানসোলের রানিগঞ্জে অগ্নিমিত্রার কনভয়কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা বিজেপি প্রার্থীকে জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এত গাড়ি নিয়ে ঘোরা যাবে না। এই আবহে পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় শুরু করেন অগ্নিমিত্রা পাল।

এদিকে আজ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেন, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার নিরপেক্ষভাবে কাজ করছেন না। এই ঘটনায় কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। এহেন পরিস্থিতিতে নির্বাচন কমিশন দোষীদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে পুলিশকে। বিজেপি প্রার্থী জানিয়েছেন, তিনি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে আলাদা করে অভিযোগ দায়ের করবেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe