...
...
Next Story

Sonarpur Case: স্বামীকে বেধড়ক মারধর! সোনারপুরে গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্ত পলাতক

Sonarpur Case: শুক্রবার রাতের এই ঘটনার পর শনিবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Published on: Nov 1, 2026, 12:11:38 IST
Advertisement

Sonarpur Case: বারুইপুর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক নৃশংস ঘটনায় কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur)। মাঝরাতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীকে মারধর করে খুনের হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। শুক্রবার রাতের এই ঘটনার পর শনিবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

সোনারপুরে গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্ত পলাতক
সোনারপুরে গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্ত পলাতক

এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজপুর-সোনারপুর থানার ২১ নম্বর ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার স্বামীর সঙ্গে সুভাষগ্রামে এক আত্মীয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই নির্যাতিতা গৃহবধূ। এরপর সেদিন রাতেই দেড়টা নাগাদ স্বামীর সঙ্গে ওই পাড়াতেই অন্য একজনের বাড়িতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সে সময়েই পাড়ার পাঁচজন যুবক তাঁদের পিছু নেয়। কিছুটা দূরে যেতেই দম্পতির পথ আটকায় যুবকের দল। প্রতিবাদ জানাতে গেলেই গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করা হয়। অসহায় অবস্থায় মহিলা চিৎকার শুরু করলে তাঁকেও খুনের হুমকি দেওয়া হয়। গলায় ছুরি ধরে একটি ফাঁকা ঘরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। হাত-পা চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, তাকে একজনই ধর্ষণ করেছে। বাকিরা তাঁর হাত-পা চেপে ধরেছিল। বিষয়টি জানাজানি হলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks