...
...
Next Story

'জওয়ানের হাতে BJP কাট-আউট', বিতর্কের মুখে চিৎকার করে বিস্ফোরক পদ্মপ্রার্থী

মূহুর্তের মধ্যে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর এই বিষয়কে সামনে রেখে বিজেপি প্রার্থীর কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।

Published on: Mar 25, 2026, 23:51:17 IST
Advertisement

নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ভোটের কাজে ব্যবহার করছেন বিজেপি প্রার্থী বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা ওই জওয়ানকে দিয়ে দলীয় প্রতীক যুক্ত কাটআউট নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এমন ছবিকে ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার রাজনীতিতে। যার জেরে চরম বিতর্কের মুখে পড়লেন বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। আর বিতর্কের মুখে পড়ে ওই প্রার্থী আবার চিৎকার করে-করে এমন সাফাই দিলেন তাও চমকে ওঠার মতো। তাঁর বক্তব্য, যাঁরা এখনও পদ্মফুল হাতে তুলে নেননি তাঁরা দেশ বিরোধী। এই নিয়ে নীলাদ্রি শেখর দানার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।

জওয়ানের হাতে BJP-র কাটআউট! (সৌজন্যে ফেসবুক )
জওয়ানের হাতে BJP-র কাটআউট! (সৌজন্যে ফেসবুক )

ভোটের কাজে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ করেছে বিজেপি। ভোটের মুখে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারেবারে কমিশনের কাছে নালিশ করতেও দেখা গেছে পদ্ম শিবিরকে। নির্বাচনে রাজ্য পুলিশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার ব্যপারে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশনও। রাজ্যের প্রায় সর্বত্রই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও উঠল বিস্ফোরক অভিযোগ। নিজের নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে দলের কাজে ব্যবহার করার অভিযোগ উঠল বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। সেই ছবি এবং ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে চড়ে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা একটি গ্রামে প্রচারে গিয়েছেন। গাড়ি থেকে নামার পর তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীকে জওয়ানকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। আর তারপরেই ওই জওয়ান গাড়ির পিছন থেকে পদ্মফুলের বেশ কিছু কাট আউট বের করে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের দিকে এগিয়ে দিচ্ছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe