সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঘিরে আইনি জটিলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত এবং সমাজে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় শনিবার ভবানীপুর থানায় হাজিরা দিলেন তিনি। কলকাতা পুলিশের তলব মেনে ১৪ নভেম্বর দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ থানায় পৌঁছন অভিষেক। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে করা তাঁর একটি পোস্ট ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। ওই পোস্টের জেরে দায়ের হওয়া মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২ মে। ওই দিন সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে কটাক্ষ করেন তিনি। অভিযোগ, পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ। তাঁর এই মন্তব্য ঘিরেই আপত্তি ওঠে। অভিযোগকারীর দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে একটি বিশেষ ভাষাভাষী সম্প্রদায়কে এভাবে আক্রমণ করতে পারেন অভিষেক? তাঁর মন্তব্যে গুজরাটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতিও বিঘ্নিত হতে পারে।
এই পোস্টের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা অর্ণবকান্তি দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(এ), ১৯৬(১)(সি), ৩৫৩(১)(বি) এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানো, বিদ্বেষমূলক বক্তব্য এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন মন্তব্যের সঙ্গে সম্পর্কিত এই ধারাগুলি।
পুলিশ সূত্রে খবর, মামলাটির তদন্ত এখনও চলছে। সেই তদন্তের প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন তদন্তকারীরা। তাঁকে শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ।
{{/usCountry}}পুলিশ সূত্রে খবর, মামলাটির তদন্ত এখনও চলছে। সেই তদন্তের প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন তদন্তকারীরা। তাঁকে শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ।
{{/usCountry}}উল্লেখযোগ্য বিষয়, এই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের পর প্রায় সাড়ে পাঁচ মাস কেটে গিয়েছে। এত দিন পর তাঁকে থানায় ডেকে পাঠানোয় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে করা একটি রাজনৈতিক পোস্ট কীভাবে ফৌজদারি মামলার পর্যায়ে পৌঁছল, তা নিয়ে চর্চা চলছে।
অন্য দিকে, অভিষেকের বিরুদ্ধে আরও একটি মামলা ঘিরে নতুন করে আইনি চাপ তৈরি হয়েছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ওই মামলায় আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় তাঁকে হাজির হওয়ার নোটিস দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, পরপর পুলিশি তলব ঘিরে নতুন করে অস্বস্তিতে তৃণমূলের এই শীর্ষ নেতা। তবে গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ এখনও বিচারাধীন। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিষেক কী বক্তব্য রাখেন এবং তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।