শীত বিলাসীদের মন খারাপ। রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। সোমবার থেকেই এই ট্রেন্ড রাজি রয়েছে। পাশাপাশি কুয়াশার দাপটও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার ফলে শীতের তাল কেটেছে বলেই জানা গিয়েছে খবর হাওয়া অফিস সূত্রে। ফলে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূতি না হলেও শিরশিরে ঠান্ডার আমেজে মন ভালো করতে হচ্ছে বঙ্গবাসীর।
কেন বাড়ছে তাপমাত্রার পারদ?

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা। উত্তরবঙ্গে তখনই বেশি ঠান্ডা পড়ছিল, দক্ষিণবঙ্গেও পড়েছিল পারদ। তবে বর্তমানে সেই ট্রেন্ডে কমা পড়েছে।বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। উত্তরে হাওয়া সাময়িক বিরাম নিয়েছে। পাশাপাশি এই পূবালি হাওয়া সাময়িকভাবে জলীয় বাষ্পও বয়ে আনছে। যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ স্বাভাবিকের নীচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে। উত্তরবঙ্গে নীচের দিকের জেলাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।বিশেষত, বেলা বাড়লে তাপমাত্রার পারদ চড়তে পারে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃদ্ধি পেতে পারে অস্বস্তি। তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরে এবং সন্ধ্যার পর শীতের অনুভূতি থাকবে। তাই একবারে যে শীত চলে গেল এমনটা নয়। এদিন কলকাতার তাপমাত্রা ২৯ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।
কুয়াশার দাপট
সোমবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বদলে গিয়েছে।সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বহু অঞ্চলে ভোরবেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিপাকে পড়ছেন সকালের পথচারীরা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। এই সময় শীতের আবেশ গায়ে মেখে নিতে অনেকেই উত্তরবঙ্গ যান। তবে তাঁদের জন্য সামান্য খারাপ খবর রয়েছে। আসলে যতটা শীতের আশা করে গিয়েছেন, ততটা ঠান্ডা না লাগতেও পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশা থাকবে বলেই খবর। এই বছর বৃষ্টি বেশ বড় ইনিংস খেলেছে। তবে ভাল খবর হল, আপাতত বৃষ্টির আর কোনও আশঙ্কা নেই। তাই এই নিয়ে চিন্তা করবেন না। তবে জলীয় বাষ্পের জন্য অস্বস্তি বাড়তে পেতে পারে।
কবে কমবে তাপমাত্রা?
{{/usCountry}}সোমবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বদলে গিয়েছে।সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বহু অঞ্চলে ভোরবেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিপাকে পড়ছেন সকালের পথচারীরা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। এই সময় শীতের আবেশ গায়ে মেখে নিতে অনেকেই উত্তরবঙ্গ যান। তবে তাঁদের জন্য সামান্য খারাপ খবর রয়েছে। আসলে যতটা শীতের আশা করে গিয়েছেন, ততটা ঠান্ডা না লাগতেও পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশা থাকবে বলেই খবর। এই বছর বৃষ্টি বেশ বড় ইনিংস খেলেছে। তবে ভাল খবর হল, আপাতত বৃষ্টির আর কোনও আশঙ্কা নেই। তাই এই নিয়ে চিন্তা করবেন না। তবে জলীয় বাষ্পের জন্য অস্বস্তি বাড়তে পেতে পারে।
কবে কমবে তাপমাত্রা?
{{/usCountry}}এই প্রশ্নটা অনেকেই করে চলেছেন। তাদের উদ্দেশে হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে আবারও বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন করে তাপমাত্রা পতন শুরু হতে পারে বিভিন্ন জেলায়। বাড়তে পারে শীতের প্রকোপ, ফের নেমে আসতে পারে ঠান্ডার অনুভূতি।