SIR Enumeration Form: এসআইআর বাংলায় এখনও পর্যন্ত বাদ পড়ছে কত লাখ নাম?এনুমারেশন ফর্ম EC পোর্টালে উঠেছে কি না,দেখুন এভাবে

পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর-র কাজ।

Published on: Nov 24, 2025, 20:58:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-র জেরে এপর্যন্ত যা তথ্য এসেছে তাতে ভোটার তালিকা থেকে অন্তত ১০ লাখ নাম বাদ পড়ছে বলে জানা গিয়েছে। এক প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমে নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে এই তথ্য উঠে এসেছে। এদিকে, রাজ্যজুড়ে চলছে জোরকদমে এনুমারেশন ফর্ম বিলি ও গ্রহণের কাজ। আপনার জমা দেওয়া এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের সাইটে দেখা যাচ্ছে কি না, কীভাবে দেখবেন? দেখে নিন পন্থা।

SIRএ বাংলায় বাদ পড়ছে কত লাখ নাম? এনুমারেশন ফর্ম EC পোর্টালে উঠেছে কি না, দেখুন এভাবে (Debajyoti Chakraborty )
SIRএ বাংলায় বাদ পড়ছে কত লাখ নাম? এনুমারেশন ফর্ম EC পোর্টালে উঠেছে কি না, দেখুন এভাবে (Debajyoti Chakraborty )

পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর-র কাজ। এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ চলছে। তারই মাঝে দেখে নিন জমা দেওয়া ফর্ম, নির্বাচন কমিশনের সাইটে উঠেছে কি না, তা কীভাবে দেখবেন? রইল পন্থা।

( উগ্রপন্থার টুঁটি চেপে ধরতে ‘ইন্টেল শেয়ারিং’ নিয়ে বড় বার্তা কানাডায় ভারতের দূতের! বাণিজ্য নিয়ে মুখ খুললেন গোয়েলও)

দেখে নিন পদ্ধতি:-

প্রথমেই নির্বাচন কমিশনের সাইটে গিয়ে ‘ভোটার্স সার্ভিস পোর্টাল’ খুলতে চাইলে voters.eci.gov.in এ গিয়ে ক্লিক করতে হবে। তারপর পোর্টালের স্ক্রিনের উপরে ডান দিকে 'ফিল এনুমারেশন ফর্ম' অংশটিতে ক্লিক করতে হবে। এরপর ‘লগ ইন’ বা ‘সাইন ইন’ অপশন দেওয়া থাকবে। যদি আপনার নির্বাচন কমিশনের এই পোর্টালে আগে থেকেই ‘সাইন ইন’ থাকে, তাহলে যাবতীয় তথ্য দিয়ে সেখানে 'লগ ইন' করতে পারেন। সেক্ষেত্রে মোবাইল নম্বর, ওটিপি দিয়েই লগ ইন হবে। আর যদি পোর্টালে আপনি নতুন হন, তাহলে 'সাইন ইন’ অপশনে যেতে হবে। সেখানে মোবাইল নম্বর দিতে হবে, ক্যাপচা কোড আসবে, তা পূরণ করে নিজের নাম লিখতে হবে। ফলত আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে আসবে ওটিপি। এরপর পোর্টালের একটি পেজ খুলে যেতেই ডান দিকের উপরে আপনার নাম দেখাবে। সেখান থেকে ‘ফিল এনুমারেশন ফর্ম’-এ ক্লিক করতে হবে। এরপর আপনাকে বিভিন্ন অপশনের মধ্যে থেকে নিজের রাজ্যের নাম বেছে নিতে হবে। সেখানে নির্দিষ্ট স্থানগুলিতে এপিক নম্বর ও ভোটার কার্ড নম্বর বসাতে হবে। এতেই আপনার ফর্ম খুলবে। যদি আপনার ফর্ম জমা পড়ে থাকে, তাহলে ওই পোর্টালেই একটি বার্তা দিয়ে জানিয়ে দেবে যে ফর্মটি জমা পড়েছে। মোবাইল নম্বরও দেখাবে। ফর্ম জমা না পড়ে থাকলে, এমন কোনও বার্তা আসবে না। একটি নতুন ফর্ম দেখাবে। এক্ষেত্রে পোর্টালে ফর্ম না তোলা হলে বা কোনও তথ্যের গরমিল থাকলে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে পারেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More