...
...
Next Story

Amit Shah’s Big Announcement: 'দিদি চান না...,' গোর্খা আবেগে শান দিয়ে পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণ শাহের

Amit Shah’s Big Announcement: অমিত শাহ জোর দিয়ে বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হবে এবং পাহাড়ের মানুষ তাঁদের যোগ্য সম্মান ও ন্যায়বিচার পাবেন।

Published on: Apr 15, 2026, 14:37:42 IST
Advertisement

Amit Shah’s Big Announcement: বিধানসভা নির্বাচনের আবহে পাহাড়ের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে এবার সরাসরি গোর্খা আবেগে শান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিংয়ের একটি ভার্চুয়াল সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করার পাশাপাশি, গোর্খা সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের মেগা প্রতিশ্রুতি দিলেন তিনি। সরকার গড়লে পাহাড়ের সমস্ত পুলিশি মামলা প্রত্যাহারেরও বড় ঘোষণা করেছেন অমিত শাহ।

রাজ্য সরকারের পাহাড় নীতি

পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণ অমিত শাহের (PTI)
পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণ অমিত শাহের (PTI)

বুধবার দার্জিলিঙের লেবংয়ে এক নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার নামতে না পারায় সশরীরে উপস্থিত হতে পারেননি তিনি। তবে পাহাড়বাসীকে নিরাশ না করে ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকার ও তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মূল নিশানায় ছিল রাজ্য সরকারের পাহাড় নীতি। গোর্খাদের উপর পুলিশি মামলার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, রাজ্য প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাজার হাজার গোর্খা যুবক ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। শাহের কথায়, 'পাহাড়ের গোর্খাদের ওপর যে হাজার হাজার মিথ্যা মামলা চাপিয়ে পুলিশি রাজ চালানো হচ্ছে, বিজেপি ক্ষমতায় এলেই তা বন্ধ হবে। আমরা সরকার গঠনের পর সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে।' পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ খোঁজার আশ্বাসও দেন তিনি।

নিশানায় মুখ্যমন্ত্রী?

বক্তব্যের শেষে অমিত শাহ জোর দিয়ে বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হবে এবং পাহাড়ের মানুষ তাঁদের যোগ্য সম্মান ও ন্যায়বিচার পাবেন। পাহাড়ের দীর্ঘদিনের দাবি পূরণের জোরালো আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এবার গোর্খা সমস্যার সমাধান হবেই। গোর্খা ভাইরা ন্যায় পাবে, নিজেদের অধিকারও পাবে।' একইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি, আগামী ৫ তারিখ রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলেই প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন ঘটিয়ে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। শুধু তাই নয়, গোর্খাদের উপর হওয়া সমস্ত ‘মিথ্যে’ পুলিশি কেস তুলে নেওয়ারও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের এই বার্তায় পাহাড়ের রাজনৈতিক সমীকরণ নির্বাচনের আগে নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks