...
...
Next Story

Gorkha Land: পাহাড় সমস্যার সমাধানে ৩ সদস্যের কমিটি গড়লেন অমিত শাহ, নেতৃত্বে সেই প্রাক্তন বিএসএফ প্রধান

Gorkha Land: দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘গোর্খাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তাঁদের মনের কথা কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও নিজের বক্তব্য পেশ করেছেন। সবটা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাধানের রাস্তা বলেছেন।’

Published on: Aug 22, 2026, 21:08:32 IST
Advertisement

Gorkha Land: পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবং সমস্যার ‘স্থায়ী সমাধানের’ লক্ষ্যে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয় শিলিগুড়িতে। আর সেখানেই পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানে বিশেষ কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং। গত বছর অক্টোবরে পাহাড়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য প্রাক্তন বিএসএফ প্রধানকেই (BSF DG) মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

পাহাড় সমস্যার সমাধানে ৩ সদস্যের কমিটি গড়লেন অমিত শাহ (PIB)
পাহাড় সমস্যার সমাধানে ৩ সদস্যের কমিটি গড়লেন অমিত শাহ (PIB)

রাজ্যে পালাবদলের পর পাহাড়ে এই প্রথম কোনও ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। উত্তরবঙ্গ সফরের শেষ লগ্নে এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ও রোশন গিরি এবং দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্তা উপস্থিত ছিলেন। পাহাড়ের সমস্যার সমাধানে এবার রোডম্যাপ তৈরি করেন অমিত শাহ। সরকারি সূত্রে খবর, মধ্যস্থতাকারীর তত্ত্বাবধানে ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। শাহি বৈঠকের পর খুশি গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং থেকে গোর্খা ন্যাশনাল লিবারেল ফ্রন্ট বা জিএনএলএফের সভাপতি মন ঘিসিংরা। এমন ত্রিপাক্ষিক বৈঠকের দাবি ছিল দীর্ঘদিনের। দীর্ঘ বৈঠকের পর পাহাড়ের নেতারা বলছেন, স্থায়ী সমস্যা সমাধানে অন্তত প্রথম ধাপ পার করা গিয়েছে।

দীর্ঘকাল ধরে গোর্খাল্যান্ড (Gorkha Land) ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে পাহাড়ি জনপদ, বহু রক্তক্ষরণের ইতিহাসও সাক্ষী এই পাহাড়। বিগত তৃণমূল কংগ্রেস জমানায় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) পরিচালনার নামে আর্থিক দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম এবং পর্যটন ক্ষেত্রে অসংগতির অভিযোগ তুলেছিলেন পাহাড়ের মানুষ। তবে তৃণমূল সরকারের আমলে পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছিল। কিন্তু তাঁকে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ ওঠে। অসহযোগিতার অভিযোগ উঠেছিল জিটিএ-এর তৎকালীন চিফ এগ্‌জিকিউটিভ অনীক থাপার দিকে। আবার সেই মধ্যস্থতাকারীকেই নিয়োগ করেছেন অমিত শাহ। সংশ্লিষ্ট কমিটি প্রাক্তন আইএএস পঙ্কজের নেতৃত্বে পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বোপরি পাহাড়ের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। তাদের সকলের দাবিদাওয়া, সুবিধা-অসুবিধার রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe