...
...
Next Story

Amit Shah to WB BJP Leaders: ২ থেকে ২০ আসনে পৌঁছাতে হবে, টিকিটের জন্য হ্যাংলামি নয়- ছাব্বিশের নির্দেশ শাহের

কলকাতা ও সংলগ্ন শহরতলিতে দুটি থেকে আসন সংখ্যা বাড়িয়ে ২০ করতে হবে, আর টিকিট পাওয়ার জন্য হ্যাংলামি করা যাবে না- ২০২৫ সালের শেষদিনে ছাব্বিশের জন্য দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Published on: Dec 31, 2025, 23:52:20 IST
Advertisement

কলকাতা ও সংলগ্ন শহরতলিতে দুটি থেকে আসন সংখ্যা বাড়িয়ে ২০ করতে হবে, আর টিকিট পাওয়ার জন্য হ্যাংলামি করা যাবে না- ২০২৫ সালের শেষদিনে ছাব্বিশের জন্য দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বুধবার দুপুরে সায়েন্স সিটিতে কলকাতা ‘মহানগর কর্মী সম্মেলন'-র পাশাপাশি তিনদিনের বঙ্গ সফরে যে একগুচ্ছ বৈঠক করেছেন, তাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য একের এক পর নির্দেশ দেন তিনি। সেরকমভাবেই কলকাতা ও সংলগ্ন শহরতলির ২৮টি বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে ২০টিতে জিতে হবে বিজেপিকে। সেইসঙ্গে নেতাদের নির্দেশ দিয়ে শাহ স্পষ্ট বলেছেন যে টিকিটের জন্য তদ্বির না করে তৃণমূল স্তরে কাজ করতে হবে। জোর দিতে হবে জনসংযোগ এবং প্রচারের উপরে। আগতে থাকতে হবে বুথ। ভালো কাজ করলে এমনিই টিকিট পাওয়া যাবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শাহ।

কলকাতা ও শহরতলিতে বাজিমাত করতেই হবে, নির্দেশ শাহের

কলকাতায় অমিত শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)
কলকাতায় অমিত শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)

আর তিনি সেইসব নির্দেশ দিয়েছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন জয়ের লক্ষ্যে। সেই লক্ষ্যপূরণের জন্য কলকাতা ও সংলগ্ন শহরতলিতেও দাঁত ফোটাতে হবে বিজেপিকে।

সূত্রের খবর, বুধবার দুপুরে সায়েন্স সিটিতে যে কলকাতা ‘মহানগর কর্মী সম্মেলন’-র আয়োজন করা হয়েছিল, তাতে শাহ স্পষ্টভাবে জানিয়েছেন যে ওই ২৮টি আসনের মধ্যে কমপক্ষে ২০টিতে জিততেই হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুটি বিধানসভায় লিড ছিল বিজেপির। ২০২৬ সালে কমপক্ষে ২০টি আসনে জিততেই হবে বলে নির্দেশ দিয়েছেন শাহ।

অনুপ্রবেশ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে সবথেকে বেশি জোর

এমনিতে এবার বঙ্গ সফরে এসে শাহ মোটামুটি বিজেপির প্রচারের সুর বেঁধে দিয়ে গিয়েছেন। মূলত অনুপ্রবেশ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির উপরে জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যে ঘটনা ঘটছে, তা নেহাতই রাজ্যের বিষয় নয়। পুরো বিষয়টির সঙ্গে ভারতের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন জড়িয়ে আছে। তাই পশ্চিমবঙ্গে এমন মজবুত সরকারের প্রয়োজন আছে, যে সরকার সীমান্ত দিয়ে চিরকালের মতো অনুপ্রবেশ বন্ধ করে দেবে। আর সেই কাজটা বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রীয় গ্রিড তৈরি করা হবে। তার ফলে সীমান্ত দিয়ে মানুষ কেন, একটি পাখিও পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না বলে আশ্বস্ত করেন শাহ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe