...
...
Next Story

Amit Shah in West Bengal: নজরে বেলুড় থেকে শ্রীভূমি! পুজোর বাংলায় অমিত শাহ, মহাসপ্তমীতে একাধিক মণ্ডপ দর্শন

Amit Shah in West Bengal: এবারে দুর্গাপুজো যে অন্যবারের তুলনায় একেবারে আলাদা, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো।

Published on: Oct 13, 2026, 19:01:10 IST
Advertisement

Amit Shah in West Bengal: পালাবদলের বাংলা এবার প্রথম দুর্গাপুজো। মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজো উদ্বোধনের মেগা ইভেন্টে আসার কথা থাকলেও, আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও আসার প্ল্যান পাল্টে যায়। তবে মহাসপ্তমীতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। সকালে বেলুড় মঠ পরিদর্শনের পর দিনভর একাধিক মণ্ডপে যাবেন তিনি। চুটিয়ে উপভোগ করবেন বাংলার দুর্গাপুজোর আমেজ। বেলুড় থেকে বালি হয়ে শ্রীভূমি—অমিত শাহের সম্ভাব্য পুজো পরিক্রমা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে তাঁর সফরসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (PTI)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (PTI)

দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, মহালয়া থেকে দশমী পর্যন্ত শহর সাজে আলোয়। ভিড় জমে প্রতিমা দর্শনের জন্য, ধুনুচি নাচ চলে জমিয়ে, শোনা যায় ঢাকের বাদ্য। মনে করা হয়, এই সময়ে দেবী দুর্গার পায়ে তাঁর প্রিয় ফুল অর্পণ করা হলে, বহু দুঃসাধ্য কাজ যা আটকে রয়েছে সেটা সম্পন্ন হয়। সকলে বছরভর অপেক্ষা করেন স্রেফ এই সময়টার জন্যই। আর এবারে দুর্গাপুজো যে অন্যবারের তুলনায় একেবারে আলাদা, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। আর সরকার যে বাঙালিকে এই সময়টায় উপহারে ভরিয়ে দিতে চায় তার প্রমাণ মিলেছে মহালয়ার সন্ধ্যায়।

মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টের প্রশংসা শোনা গিয়েছে সকলের মুখে। আগে জানা গিয়েছিল, মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পরবর্তীকালে তাঁর সফর বাতিল হয়ে যায়। সূত্রের খবর, মহালয়ায় আসতে পারেননি তিনি ঠিকই, তবে মহাসপ্তমীতে বাংলায় থাকবেন অমিত শাহ। ওই দিন সকালে প্রথমে বেলুড় মঠে যাবেন তিনি। সেখান থেকে বালির দেশবন্ধু ক্লাবের পুজো পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফিরে সৌজন্যে যাবেন তিনি। এরপর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লি দুর্গাপুজো পরিদর্শনে যাওয়ার কথা অমিত শাহের। ২ টোয় চেতলা থেকে শোভাবাজার রাজবাড়ি যাবেন তিনি। এরপর যাবেন শ্রীভূমি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks