আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর আনন্দপুরী মাঠের কার্যকর্তা সম্মেলন থেকে শাহ অভিযোগ করেন, আনন্দপুরে যে ঘটনা ঘটেছে, তা মোটেও দুর্ঘটনা নয়। অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এখনও হদিশ মিলছে না ২৭ জনের। জলাজমিতে ওই গুদাম তৈরি করা হয়েছিল। বন্ধ করা ছিল বাইরে থেকে। ফলে আগুন লাগলেও বাইরে বেরোতে পারেননি শ্রমিকরা। ভিতরে জ্বলেপুড়ে মারা গিয়েছেন। এই অগ্নিকাণ্ডে মমতার লোকজন জড়িত আছেন। মমতা সরকার যদি তাঁদের আড়াল করতে চায়, তাহলে সেটা বেশিদিন পারবে না। কারণ এপ্রিলের পরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। আর তারপর দোষীদের জেলে পাঠানোর হুংকার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
‘ভাইপোর’ নাম বলে দেবে, সেই ভয় আছে মমতার, দাবি শাহের
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, দাবি অমিত শাহের। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Amit Shah)
{{^htLoading}} {{/htLoading}}
সেই রেশ ধরে সরাসরি মমতার দিকে শাহ চ্যালেঞ্জও ছুড়ে দেন। তিনি অভিযোগ করেন, দুর্নীতিতে পুরোপুরি ডুবে আছে মমতা সরকার। একের পর এক নেতা-মন্ত্রীরা জেলে গিয়েছেন। কিন্তু তারপর তাঁদের টিকিট দেবেন মমতা। কারণ মমতা জানেন যে টিকিট না দিলে ওই নেতারা ‘ভাইপোর’ (পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়) নাম ফাঁস করে দেবেন বলে দাবি করেন শাহ। সেইসঙ্গে মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে শাহ বলেন যে সাহস থাকলে ওই নেতা-মন্ত্রীদের টিকিট না দিয়ে দেখাক তৃণমূল।
৪৫ শতাংশ ভোট পাবে বিজেপি, দাবি শাহের
যদিও পশ্চিমবঙ্গে দুর্নীতিবাজরা বেশিদিন ‘সুখে’ থাকবেন না বলে দাবি করেছেন শাহ। তিনি দাবি করেছেন, ৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৩৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিল ৭৭টি আসন। আর এবার ৩৮ শতাংশ থেকে একলাফে ভোটের হার বাড়িয়ে ৪৫ শতাংশ করা হবে বলে দাবি করেছেন শাহ। তিনি দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Amit Shah on WB Election 2026: 'জেলে পাঠাব....', আনন্দপুর-কাণ্ডে বললেন শাহ, ‘ভাইপো’ নিয়ে সোজা চ্যালেঞ্জ মমতাকে
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe