...
...
Next Story

Ananta Maharaj after Netaji warning: আসল ইতিহাসই বলেছি, শুভেন্দুর হুংকারের পরও অনড় নেতাজিকে ‘অপমান করা’ অনন্ত মহারাজ

Ananta Maharaj after Netaji warning: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পরও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নিজের অবস্থানেই অনড় থাকলেন অনন্ত মহারাজ। দাবি করলেন, তিনি যা বলেছেন, সেটা আসল ইতিহাস।

Published on: Aug 13, 2026, 07:09:26 IST
Advertisement

Ananta Maharaj after Netaji warning: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনওপ্রকার অবমাননাকর বা কুরুচিকর মন্তব্য বরদাস্ত করবে না রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনও মাধ্যমে নেতাজিকে নিয়ে কটূ মন্তব্য করলে অভিযুক্তকে সোজা গ্রেফতার করার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনের চোখে সবাই সমান। সে তিনি কোনও সাংসদ হন, বিধায়ক হন বা কোনও সরকারি আধিকারিক- নেতাজিকে নিয়ে কুমন্তব্য করলে কাউকেই রেয়াত করা হবে না।

নেতাজিকে 'যুদ্ধাপরাধী' বলেছেন অনন্ত মহারাজ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় থাকলেন নেতাজিকে নিয়ে কুরুচিকর কথা বলা অনন্ত মহারাজ। (ফাইল ছবি)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় থাকলেন নেতাজিকে নিয়ে কুরুচিকর কথা বলা অনন্ত মহারাজ। (ফাইল ছবি)

আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন বিজেপি সাংসদ নগেন্দ্রনাথ রায় (অনন্ত মহারাজ হিসেবে পরিচিত) নেতাজিকে নিয়ে লাগাতার কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন। নেতাজিকে 'যুদ্ধাপরাধী' বলে আক্রমণ করেন। প্রশ্ন তোলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও নেতাজির অবদান নিয়ে। যা নিয়ে তুমুল ক্ষোভের সঞ্চার হয় বাঙালিদের মধ্যে।

আরও পড়ুন: 'যে মহিলা ১০ হাজার টাকার বেশি রোজগার করেন', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা CM শুভেন্দুর

অবিলম্বে গ্রেফতার করতে হবে, সাফ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সেই আবহে বুধবার মুখ্যমন্ত্রী জানান, যে বা যাঁরা সোশ্যাল মিডিয়ায় নেতাজি সম্পর্কে কটূ বা কুরুচিকর মন্তব্য করছেন, তাঁদের বিরুদ্ধে যেন দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ করা হয়, তা নিয়ে পুলিশ ও প্রশাসনকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। পুলিশ ও প্রশাসনকে বলা হয়েছে, এই ধরনের মানসিকতার নেপথ্যে থাকা ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো এবং নেতাজির নাম নিয়ে কটূ মন্তব্য করা ব্যক্তিদের কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েেছেন, যাঁরা এই ধরনের কাজ করেছেন, তাঁরা যেন অবিলম্বে সেইসব পোস্ট মুছে ফেলেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তবে শুধুমাত্র পোস্ট মুছে ফেললেই যে রেহাই মিলবে না, সেকথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট বলেছেন যে ক্ষমা চাইতে হবে।

অনন্ত মহারাজকেও গ্রেফতার করা হবে?

সেক্ষেত্রে অনন্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সরাসরি কারও নাম উচ্চারণ না করলেও বার্তাটা অত্যন্ত স্পষ্ট করে দেন। তিনি জানান, আলাদা করে কারও নাম নিচ্ছেন না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারেন যে, আইন সবার জন্য সমান। ওই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সাংসদ বা বিধায়ক হতে পারেন, আবার সাধারণ রাজনৈতিক নেতা হতে পারেন অথবা বড় কোনও সরকারি আধিকারিক হতে পারেন - কিন্তু অপরাধ করলে রেয়াত মিলবে না।

আরও পড়ুন: Anti-Conversion and Land Sale Law in WB: ‘ল্যান্ড জিহাদ’ রুখতে আইন বাংলায়? ধর্মান্তরণ নিয়েও কঠোর বিল আনছে শুভেন্দু সরকার

নিজের অবস্থানে অনড় অনন্ত মহারাজ

যদিও মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পরেও সুর নরম করেননি অনন্ত। সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, তিনি দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী নেতাজি প্রসঙ্গে ঠিক কী বলেছেন, তা শোনেননি। কিন্তু তিনি কোনও মিথ্যে বা মনগড়া গল্প শোনাননি। নেতাজির বদনাম করেননি। আসলে যা ইতিহাস, সেটাই তুলে ধরেছেন বলে দাবি করেন অনন্ত।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe