...
...
Next Story

Annapurna Yojna Cutmoney: অন্নপূর্ণা যোজনার ফর্ম পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, কড়েয়া থেকে ধৃত ১

অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলির নামে এলাকার একটি দলীয় কার্যালয়ে বসেই এই কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ। ফর্ম সংগ্রহ করতে আসা মানুষের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগকারীদের দাবি।

Published on: Jun 5, 2026, 11:28:29 IST
Advertisement

রাজ্যের অন্নপূর্ণা যোজনা ঘিরে এবার কাটমানি নেওয়ার অভিযোগ সামনে এল কলকাতার কড়েয়া থানা এলাকায়। সরকারি প্রকল্পের ফর্ম পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহসিন আলি নামে এক ব্যক্তি, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সরকারি প্রকল্পের ফর্ম পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে।
সরকারি প্রকল্পের ফর্ম পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলির নামে এলাকার একটি দলীয় কার্যালয়ে বসেই এই কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ। ফর্ম সংগ্রহ করতে আসা মানুষের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগকারীদের দাবি। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ সংগ্রহ করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা বিষয়টি নিয়ে সরব হন এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে দ্রুত পদক্ষেপ করে রাতেই অভিযান চালানো হয়। সেই অভিযানে মহসিন আলিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না। একইসঙ্গে ফর্ম বিলির নামে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকা কার কাছে যেত এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe