...
...
Next Story

Annapurna Yojna Form Details: পারিবারিক আয় থেকে সম্পত্তির খতিয়ান, অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্মে কী কী চাওয়া হয়েছে?

Annaurna Yojna Form Details: অন্নপূর্ণা যোজনার ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম পাওয়া যাচ্ছে https://socialsecurity.wb.gov.in/login - ওয়েবসাইটে। তাতে আবেদনকারীর আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের তথ্য দিতে হবে। পারিবারিক আয়, সম্পত্তির খতিয়ানও দিতে হবে।

Published on: May 28, 2026, 07:11:46 IST
Advertisement

Annaurna Yojna Form Details: রাজ্যে শুরু হতে চলা অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম। ওই ফর্মে আবেদনকারী ও তাঁর পরিবারের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি পরিষেবা পাওয়ার জন্য আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দিতে হতে পারে। এই ফর্মটি পাওয়া যাবে https://socialsecurity.wb.gov.in/login - ওয়েবসাইটে।

অন্নপূর্ণা যোজনার ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম পাওয়া যাচ্ছে https://socialsecurity.wb.gov.in/login - ওয়েবসাইটে। (PTI)
অন্নপূর্ণা যোজনার ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম পাওয়া যাচ্ছে https://socialsecurity.wb.gov.in/login - ওয়েবসাইটে। (PTI)

আবেদনকারীর আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের তথ্য দিতে হবে। পাশাপাশি আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। ভোটার কার্ডের নম্বর এবং অন্যান্য বিশদও হবে বলে জানানো হয়েছে। এছাড়া ডিজিটাল রেশন কার্ডের তথ্য জমা দেওয়ার কথাও বলা হয়েছে। আবেদনকারীর জমিজমা সংক্রান্ত খতিয়ানও প্রয়োজন হতে পারে। ফর্মে জিজ্ঞাসা করা হয়েছে, আবেদনকারীর নিজেস্ব বাড়ি বা ফ্ল্যাট আছে নাকি। এছাড়া বাসস্থানে তিনের বেশি ঘর আছে কি না। পরিবারের সদস্যদের প্যান কার্ডের তথ্য, পেশা সংক্রান্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিষয়েও জানতে চাওয়া হয়েছে সেই ফর্মে। এদিকে আবেদনকারীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও বিশদ তথ্য দিতে হবে এই ফর্মে।

পরিবারের বার্ষিক আয়, স্বাস্থ্যবিমা কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কি না, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে। শিশুদের স্কুলে পড়াশোনা ও টিকাকরণ সংক্রান্ত তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও পরিবারের কারও চার চাকার গাড়ি রয়েছে কি না এবং কেউ সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, বা এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে কি না, সেই বিষয়েও তথ্য চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে টানা তিন মাস। অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই আবেদন জমা নেওয়া হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks