...
...
Next Story

Bengal Jan Aushadi Kendra: ওষুধের দাম ৯০% পর্যন্ত কম! ৪৬৯ দোকান খুলছে বাংলায়, কোথায় পাওয়া যাবে?

Bengal Jan Aushadi Kendra: ওষুধের দামে ৯০ শতাংশ পর্যন্ত কম হবে। ৪৬৯ দোকান খুলছে পশ্চিমবঙ্গে। তবে সব ওষুধের ৯০ শতাংশ পর্যন্ত কম হবে না। ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কম দাম হবে ওষুধ ভিত্তিতে। কোথায় সেই ওষুধ পাওয়া যাবে?

Published on: Sep 3, 2026, 23:58:36 IST
Advertisement

Bengal Jan Aushadi Kendra: পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১,০০০-র বেশি 'জন ঔষধি কেন্দ্র' আছে। শুধু তাই নয়, আগামিদিনে রাজ্যের সরকারি হাসপাতালে আরও ৪৬৯টি 'জন ঔষধি কেন্দ্র' চালু করা হবে। যেখানে ব্র্যান্ডেড কোম্পানির ওষুধের তুলনায় ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যাবে। বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার যে পরিসংখ্যান পেশ করেছে, সেটার নিরিখে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১,০১৪টি 'জন ঔষধি কেন্দ্র' রয়েছে। আর সেই তালিকায় সবথেকে এগিয়ে আছে উত্তর ২৪ পরগনা।

কলকাতা, হাওড়ায় কতগুলি 'জন ঔষধি কেন্দ্র' আছে?

বাংলায় আরও ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র চালু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @kishanreddybjp)
বাংলায় আরও ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র চালু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @kishanreddybjp)

মালব্যের যে পরিসংখ্যান তুলে ধরেছেন, সেটা অনুযায়ী, জেলাওয়াড়ি 'জন ঔষধি কেন্দ্র'-র নিরিখে শুধু উত্তর ২৪ পরগনায় ২০৩টি এরকম দোকান আছে। তারপর তালিকায় আছে কলকাতা। সেখানে 'জন ঔষধি কেন্দ্র'-র সংখ্যা ১৬২। হাওড়া এবং হুগলিতে ১০৩টি করে 'জন ঔষধি কেন্দ্র' আছে।

আরও পড়ুন: Bengal National Highways Project: বাগডোগরা-সহ উত্তরবঙ্গ ছুটবে হাইস্পিডে! চিকেনস নেকের কাছেই ২,০৭৭ কোটি টাকা বরাদ্দ

সস্তায় ওষুধ মিলবে, খুলছে আরও ৪৬৯টি কেন্দ্র

তবে সেখানেই শেষ নয়, মালব্য বলেছেন যে ‘আমরা এখানেই থামছি না। সরকারি হাসপাতালে আরও ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র চালু করবে রাজ্য সরকার। যেখানে সস্তায় ভালো ওষুধ পাওয়া যাবে, যাতে যে রোগীদের আসলে প্রয়োজন, তাঁরা (কম দামে) ওষুধ পান। কারণ স্বাস্থ্য পরিষেবা বিলাসবহুল হওয়া উচিত নয়। স্বাস্থ্য পরিষেবা পাওয়া আসলে অধিকার।’

এমনিতে পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরে আয়ুষ্মান প্রকল্প কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে আগেই সেই প্রকল্প চালু করে দেওয়া হয়েছিল। তবে তা বাংলায় কার্যকর করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় এসেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছে।

আরও পড়ুন: Breathing Problems Symptoms in Bengali: তরুণ বয়সেই শ্বাসকষ্টে ভুগছেন না তো? হাঁপানি-সহ এই ‘সিগন্যালগুলো’ এড়িয়ে যাবেন না

যে আয়ুষ্মান প্রকল্পের আওতায় ১.৪ কোটি পরিবার বা ছয় কোটি মানুষ আসছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান প্রকল্পের আওতায় বার্ষিক পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে পুরো দেশে। ইতিমধ্যে অনেকেই সেই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আর যাঁরা আয়ুষ্মান প্রকল্পের আওতায় আসছেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় থাকবেন ৮০ লাখের মতো পরিবারের সদস্যরা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe