Tamanna Murder Case Latest Update: তামান্না হত্যা মামলায় পুলিশের জোরদার অভিযান অব্যাহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ ও কঠোর বার্তার পর তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করছে প্রশাসন। গত দু’দিনে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিয়ারুল শেখ ও সাবির শেখকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার অভিযান চালিয়ে ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মিনারুল শেখকে হরিয়ানার গুরগাঁও থেকে ধরা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার জন্য স্থানীয় আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছে তদন্তকারী দল।

তদন্তকারীদের দাবি, তামান্না হত্যা মামলায় জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে একের পর এক গ্রেফতারের ঘটনায় পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বিচার করার কোনও জায়গা নেই। আইন সবার জন্য সমান এবং অপরাধ যে-ই করুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত নাবালিকা তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাতের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের পথে এগিয়েছে পুলিশ। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন। তাঁর বক্তব্য, 'আইন আইনের পথেই চলবে। অপরাধীদের কোনও রকম প্রশ্রয় দেওয়া হবে না।' উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় তামান্না হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছিলেন, তামান্নার পরিবার বিচার পাবে। একই সঙ্গে রামপুরহাট, হাঁসখালি, কসবা ল’ কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো আলোচিত ঘটনাগুলিতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন।
এরপরই তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। শোকাহত মাকে তিনি আশ্বাস দেন, তাঁর মেয়ের মৃত্যুর বিচার নিশ্চিত করা হবে। সেই বৈঠকের পর থেকেই তদন্তে গতি বাড়ে এবং একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করা শুরু হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় ছোট্ট তামান্না। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মেয়ের ন্যায়বিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর মা সাবিনা ইয়াসমিন। সাম্প্রতিক গ্রেফতারির পর তাঁর আশা, অবশেষে মেয়ের হত্যাকারীরা আইনের কঠোর শাস্তি পাবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
{{/usCountry}}এরপরই তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। শোকাহত মাকে তিনি আশ্বাস দেন, তাঁর মেয়ের মৃত্যুর বিচার নিশ্চিত করা হবে। সেই বৈঠকের পর থেকেই তদন্তে গতি বাড়ে এবং একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করা শুরু হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় ছোট্ট তামান্না। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মেয়ের ন্যায়বিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর মা সাবিনা ইয়াসমিন। সাম্প্রতিক গ্রেফতারির পর তাঁর আশা, অবশেষে মেয়ের হত্যাকারীরা আইনের কঠোর শাস্তি পাবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
{{/usCountry}}