...
...
Next Story

Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের থাবা! আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বিরাট দুর্যোগ?

Rain Forecast: ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় এবং মঙ্গলবার দু’টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

Published on: Aug 31, 2026, 13:05:54 IST
Advertisement

Rain Forecast: বঙ্গোপসাগরে ফের ঘনিয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলের উপরে নিম্নচাপ তৈরি হয়েছিল। রবিবার সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম দিকে সরছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। ভিজতে পারে কলকাতাও। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বিরাট দুর্যোগ? (ছবি সৌজন্যে পিটিআই)
আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বিরাট দুর্যোগ? (ছবি সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চলের শক্তি বেড়েছে। তা আরও সুস্পষ্ট হয়েছে। এর সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায়। সোমবারের মধ্যে নিম্নচাপ অঞ্চল আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। এছাড়া বর্ষাকালীন অক্ষরেখাও সক্রিয়। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। বাঁকুড়া থেকে দক্ষিণে বাঁক নিয়ে ওই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে কিছু দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় এবং মঙ্গলবার দু’টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকু়ড়ায়। মঙ্গলবার পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। এ ছাড়া এই দু’দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ভিজতে পারে কলকাতাও। বুধবার থেকে ঝড়বৃষ্টি কমবে। দক্ষিণের আর কোনও জেলাতেই বুধবার থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।

কলকাতায় আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। সোমবারও শহরের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকতে পারে।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। এ ছাড়াও, উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে বৃহস্পতিবারও। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe