Bengal Low Pressure Rain Forecast: ফের নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, আজই ভারী বৃষ্টি ৮ জেলায়, ১৫ অগস্টও ভাসবে বাংলা

Bengal Low Pressure Rain Forecast: আবারও একটা নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগর। এবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর সেই নিম্নচাপ তৈরি হল। তার জেরে আজ থেকে ১৫ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Published on: Aug 12, 2026, 09:24:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal Low Pressure Rain Forecast: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে জন্ম হল নয়া নিম্নচাপের। যা আগামী দু'দিনে আরও শক্তি বাড়াবে। আরও কাছে আসবে উপকূলের। ফলে ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে গতকাল যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে আজ ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টায় আরও সুস্পষ্ট হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।’

আরও একটা নিম্নচাপ জন্মাল বঙ্গোপসাগরে, জারি করা হল ভারী বৃষ্টির সতর্কতা। (ছবি সৌজন্যে পিটিআই)
আরও একটা নিম্নচাপ জন্মাল বঙ্গোপসাগরে, জারি করা হল ভারী বৃষ্টির সতর্কতা। (ছবি সৌজন্যে পিটিআই)

বুধবার ৪ জেলায় কমলা সতর্কতা, আরও ৪টিতে ভারী বৃষ্টি

১) আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) আবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) তারইমধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ হবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Anti-Conversion and Land Sale Law in WB: ‘ল্যান্ড জিহাদ’ রুখতে আইন বাংলায়? ধর্মান্তরণ নিয়েও কঠোর বিল আনছে শুভেন্দু সরকার

বৃহস্পতিবার ৭ জেলায় ভারী বৃষ্টি, কোথায় জারি সতর্কতা?

১) বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) সেইসবের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Mamata on Chest Pain: গাড়িতে পাথর ছোড়ায় আমার বুকে ব্যথা হচ্ছিল, ২ দিন কথাও বলতে পারিনি, দাবি মমতার

স্বাধীনতা দিবসে কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

১) শুক্রবার পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম এবং শনিবার পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, সেগুলি বাদ দিয়ে অন্যত্র শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: UPSC Success Story: টাকা বাঁচাতে ৭ কিমি সাইকেল চালিয়ে পড়তে যেতেন, UPSC দিয়ে IAS হলেন কৃষকের ছেলে

৩) সার্বিকভাবে শুক্রবার এবং শনিবার (স্বাধীনতা দিবস - ১৫ অগস্ট) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More