...
...
Next Story

Howrah Shootout: হাওড়ায় ফের শুটআউট! দোকান বন্ধ করতেই পরপর গুলি, সব খোয়ালেন স্বর্ণ ব্যবসায়ী

Howrah Shootout: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে সোনার দোকান রয়েছে ব্যবসায়ী চন্দন কাঁড়ারের। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তাঁর উপর হামলা চালানো হয়।

Published on: Jun 14, 2026 11:21 PM IST
Advertisement

Howrah Shootout: রাতের অন্ধকারে ফের গুলি চলল হাওড়ায়। এবার দুষ্কৃতীদের নিশানায় হাওড়ার এক স্বর্ণব্যবসায়ী। তবে ভাগ্যজোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর থেকে সোনা, রুপোর গয়না-সহ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। এই খবর জানাজানি হতেই গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দোকান বন্ধের মুহূর্তেই হামলা

হাওড়ায় ফের শুটআউট! (সৌজন্যে টুইটার)
হাওড়ায় ফের শুটআউট! (সৌজন্যে টুইটার)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে সোনার দোকান রয়েছে ব্যবসায়ী চন্দন কাঁড়ারের। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মতো সমস্ত গয়না এবং সারাদিনের উপার্জনের টাকা ব্যাগে ভরে যখন তিনি বেরোচ্ছেন, ঠিক তখনই তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ সেই সময়, আচমকাই তিনটি মোটরসাইকেলে চড়ে মোট ৬ জন দুষ্কৃতী সেখানে এসে জড়ো হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা চন্দনবাবুকে ঘিরে ফেলে। তাদের মধ্যে একজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। ব্যবসায়ী যাতে কোনওভাবে বাধা দিতে না পারেন, সেই জন্য তাঁকে লক্ষ করে পরপর ৫ রাউন্ড গুলি চালানো হয়।

অল্পের জন্য প্রাণে রক্ষা

গুলির শব্দে কেঁপে ওঠে গোটা বাজার এলাকা। তবে বরাতজোরে গুলি চন্দনবাবুর গায়ে লাগেনি। লক্ষভ্রষ্ট হয়ে গুলিটি গিয়ে লাগে তাঁর বাইকে। যার জেরে ব্যবসায়ীর বাইকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চন্দনবাবুর হাত থেকে দুটি ব্যাগ কেড়ে নেয় দুষ্কৃতীরা। চোখের পলকে নিজেদের বাইকে চেপে চম্পট দেয় তারা। গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ছুটে আসেন আশপাশের দোকানের ব্যবসায়ীরাও। লুট হওয়া ব্যাগের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে যে কারোর। ওই ব্যবসায়ীর দাবি, ব্যাগে ৭ থেকে ৮ কেজি রুপোর গয়না। ১০০-১৫০ গ্রাম সোনার গয়না ও নগদ ৬০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে উদ্ধার হওয়া গয়নার বাজারমূল্য বেশ কয়েক লক্ষ টাকা। আক্রান্ত ব্যবসায়ী চন্দন কাঁড়ার সংবাদমাধ্যমের সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, 'শনিবার রাতে যখন দোকান বাড়িয়ে বাড়ি ফিরব ভাবছি, ঠিক তখনই ৫-৬ জন ছেলে এসে চড়াও হয়। নিমেষের মধ্যে আমার হাতের দুটো ব্যাগ কেড়ে নেয়। একজন তো বন্দুক বের করে সরাসরি আমাকে লক্ষ্য করেই গুলি চালিয়ে দিল। ভাগ্য ভালো যে গুলিটা আমার গায়ে লাগেনি, বাইকে লেগেছে। ওরা আমার সব লুটে নিয়ে চলে গেল।'

পুলিশের পদক্ষেপ ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe