...
...
Next Story

Anubrata Mondal: 'সম্মান না পেলে...,' তৃণমূলের ভরাডুবিতে I-PAC-কে দুষে বিস্ফোরক অনুব্রত

Anubrata Mondal: ছাব্বিশের নির্বাচনে দলের ভরাডুবি জন্য অনুব্রত মণ্ডল দায়ী করলেন আইপ্যাককে। তাঁর অভিযোগ, ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই সংস্থাটি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল, যা দলের ভাবমূর্তিকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করেছে।

Published on: Jun 12, 2026, 18:31:45 IST
Advertisement

Anubrata Mondal: তিহাড় জেল থেকে ফেরার পর রাজনীতি থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি নীরবতা ভেঙে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি এবং দলের অন্দরের অস্থিরতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন। স্পষ্ট ভাষায় জানালেন, সম্মান না পেলে আর দলের সঙ্গে থাকবেন না তিনি। একই সঙ্গে ছাব্বিশের নির্বাচনে দলের ভরাডুবি জন্য তিনি দায়ী করলেন আইপ্যাককে। তাঁর অভিযোগ, ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই সংস্থাটি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল, যা দলের ভাবমূর্তিকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করেছে। সম্প্রতি লোকসভা এবং বিধানসভায় বিদ্রোহী গোষ্ঠীর পৃথক ব্লক গড়ার চেষ্টাতেও ভুল কিছু দেখছেন না অনুব্রত মণ্ডল।

বিস্ফোরক অনুব্রত মণ্ডল (সৌজন্যে টুইটার)
বিস্ফোরক অনুব্রত মণ্ডল (সৌজন্যে টুইটার)

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। দীর্ঘদিন জেল খেটেছেন। তিহাড় থেকে ফেরার পর রাজনীতিতে তাঁকে আর সে ভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। বীরভূমে অনুব্রতের ‘প্রতিদ্বন্দ্বী’ হিসাবে তৃণমূলের অন্দরেই মাথা তুলেছিল আর এক নাম- কাজল শেখ। তাঁকে হাসন থেকে এবার টিকিটও দিয়েছিল দল। পরিবর্তনের হাওয়াতেও তিনি জিতেছেন। তবে ভোটের প্রচারে অনুব্রতকে সে ভাবে দেখা যায়নি। তৃণমূলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য সরাসরি ‘আইপ্যাক’-কে কাঠগড়ায় তুলেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘১৯৯৮ সালে দল তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। আমরা সাতটি আসন জিতেছিলাম। তখন কোনও জ্ঞানীমুনি ছিল না। আমাদের মতো রাখাল-বাগালরাই দলকে টেনেছে। আইপ্যাককে তখন দরকার হয়নি। পরে তাদের প্রয়োজন পড়ল কেন? ওদের জন্যই দলের এই ভরাডুবি। দুনিয়ার লোকের কাছ থেকে ওরা টাকা তুলেছে। রাজনীতির কিছু জানে না। ওরা পয়সা কামাতেই এসেছিল।’ কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সেই কংগ্রেসকে চটানো ভুল হয়েছে বলে মনে করেন অনুব্রত। তাঁর আক্ষেপ, ‘কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা ক্ষমতায় এলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে। কিন্তু কে কার কথা শোনে! আইপ্যাক এত টাকা তুলল। কিন্তু কেউ যদি জেগে ঘুমায়, দলের তো এই অবস্থা হবেই।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks