...
...
Next Story

Aparupa Poddar's Husband Arrested: এনআইএ-র জালে তৃণমূলের প্রাক্তন সাংসদ অররূপা পোদ্দারের স্বামী তথা কাউন্সিলর সাকির আলি

রামনবমীর হিংসার ঘটনার প্রায় তিন বছর পর মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের নেতা সাকির আলিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। এই সাকির আলি রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

Published on: Jun 30, 2026, 12:50:00 IST
Advertisement

রামনবমীকে কেন্দ্র করে রিষড়ায় সংঘটিত অশান্তির ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ঘটনার প্রায় তিন বছর পর মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের নেতা সাকির আলিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। এই সাকির আলি রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এনআইএ-র জালে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
এনআইএ-র জালে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী

এনআইএ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তদন্তকারী দলের সদস্যরা রিষড়ায় সাকির আলির বাড়িতে পৌঁছন। অভিযানের আগে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এরপর এনআইএ-র আধিকারিকরা বাড়ির ভিতরে প্রবেশ করে সাকির আলিকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে প্রাপ্ত তথ্য ও নথির ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, রামনবমীর অশান্তি মামলার তদন্তে সাকির আলির ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেই কারণেই তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিষড়ায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ব্যাপক অশান্তির ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। গত কয়েক বছরে এই মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং ধারাবাহিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবারের এই গ্রেপ্তারিকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ, সাকির আলি স্থানীয় রাজনীতির পরিচিত মুখ এবং তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর। পাশাপাশি তিনি আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী হওয়ায় ঘটনাটি রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks