...
...
Next Story

Arabul Islam leaves TMC: তৃণমূলত্যাগ আরাবুলের, এবার কি তবে আইএসএফে? ভাঙড়ে তৈরি হবে নয়া সমীকরণ!

আরাবুল দলত্যাগের কথা বললেও আনুষ্ঠানিক ভাবে তাঁর ইস্তফার বিষয়ে দলের তরফ থেকে কিছু বলা হয়নি। এদিকে তৃণমূল ছাড়া নিয়ে আরাবুল ইসলাম বলেন, 'আরাবুল ইসলামকে তাঁরা বুঝল না। পাঁচ বার কেস খেয়েছি, তিনবার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজ তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছি।'

Published on: Mar 16, 2026, 12:01:00 IST
By
Prefer HTon Google
Advertisement

ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম ছেড়ে দিলেন তৃণমূল কংগ্রেস। এহেন আরাবুল আইএসএফ-এ যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন। ভোটের মুখে ভাঙড়ে তাই রাজনৈতিক সমীকরণে নয়া অঙ্ক দেখা যেতে পারে। এদিকে মুখে আরাবুল দলত্যাগের কথা বললেও আনুষ্ঠানিক ভাবে তাঁর ইস্তফার বিষয়ে দলের তরফ থেকে কিছু বলা হয়নি। এদিকে তৃণমূল ছাড়া নিয়ে আরাবুল ইসলাম বলেন, 'আরাবুল ইসলামকে তাঁরা বুঝল না। পাঁচ বার কেস খেয়েছি, তিনবার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজ তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছি।'

আরাবুল দলত্যাগ করার কথা বললেন
আরাবুল দলত্যাগ করার কথা বললেন

উল্লেখ্য, এই আরাবুলকেই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় 'তাজা নেতা' বলে আখ্যা দিয়েছিলেন। যদিও গত কয়েকবছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে আরাবুলের। দল থেকে সাসপেন্ড হয়েছিলেন। জেল খেটেছেন। এহেন আরাবুলকে সরিয়ে ভাঙড়ে শওকত মোল্লাকে তুলে ধরতে পারে তৃণমূল। এই আবহে আরাবুল আইএসএফে গেলে তা তৃণমূলের জন্য কতটা চ্যালেঞ্জের হবে, তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে যাবে সব পক্ষেরই। এমনিতে বিগত কয়েক বছর ধরে ভাঙড় উত্তপ্ত থেকেছে আরাবুল বনাম শওকত দ্বন্দ্বে। সঙ্গে তৃণমূল বনাম আইএসএফের সংঘাতও হিংসাত্মক আকার নিয়েছে।

এদিকে আইএসএফে যোগ দেওয়ার বিষয়ে আরাবুল বলেন, 'পরিস্থিতি আসুক বলব। তবে একটা কথা বলতে পারি, দু-একদিনের মধ্যে যা হওয়ার হবে।' তাঁর এহেন মন্তব্যে মনে করা হচ্ছে তিনি আইএসএফে যোগ দিতে চান। এদিকে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান, আরাবুল এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। এরই সঙ্গে নওশাদ দাবি করেন, আরাবুলকে 'ব্যবহার করে ফেলে দিয়েছে' তৃণমূল কংগ্রেস। নওশাদ বলেন, 'শাহজাহানের নাম এখন তৃণমূল আর নেয়? ওদের দলে এরকম অনেক রয়েছে। যাদের ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। তবে উনি আমার সঙ্গে যোগাযোগ করেননি। কিন্তু যাঁরা জেলা স্তরের নেতৃত্ব রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলেছেন। আইএসএফ-এ যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe