...
...
Next Story

Aroop Biswas Update: গ্রেপ্তারির আশঙ্কায় হাই কোর্টে গিয়েও ধাক্কা খেলেন অরূপ বিশ্বাস

গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, এই ধরনের মামলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া যাবে না, নিয়ম মেনেই শুনানি হবে।

Published on: Jun 8, 2026, 13:18:26 IST
Advertisement

মেসি-কাণ্ডে আরও চাপে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, এই ধরনের মামলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া যাবে না, নিয়ম মেনেই শুনানি হবে। পাশাপাশি অরূপকে আদালতের পরামর্শ, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন।

গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। (Hindustan Times)
গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। (Hindustan Times)

ঘটনার সূত্রপাত গত ১৭ মে। মেসির ‘গোট টুর’ অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অনুষ্ঠানের নিরাপত্তায় গাফিলতির মতো একাধিক গুরুতর ধারার উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৪ জুন অরূপকে থানায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ। তবে তার আগেই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান। পুলিশের দাবি, অসুস্থতার কোনও মেডিক্যাল নথি বা রিপোর্ট জমা দেননি প্রাক্তন মন্ত্রী। ফলে তাঁকে সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নতুন নির্দেশ দেওয়া হয়। রবিবার তাঁর বাড়িতে গিয়ে দু’টি নোটিসও সাঁটিয়ে আসে পুলিশ।

এর আগে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অরূপ বিশ্বাস। সেই আবেদন খারিজ হওয়ার পর তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। এদিকে সোমবার নির্ধারিত সময়ের মধ্যেও তিনি থানায় সশরীরে হাজির হননি। এমনকি আইনজীবীর মারফতও পুলিশের কাছে কোনও বার্তা পৌঁছয়নি বলে জানা গিয়েছে। ফলে এখন প্রশ্ন উঠছে, তদন্তে বারবার অনুপস্থিত থাকার পর পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। আইনগত প্রক্রিয়া মেনে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা, এমনকি গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe