...
...
Next Story

Arup Biswas Messi Row: মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের তলব, সোমবার থানায় হাজিরার নির্দেশে বাড়ল গ্রেপ্তারির জল্পনা

অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য দু’সপ্তাহ সময় চাইলেও সেই আবেদন কার্যত নাকচ করে দিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নতুন নোটিস পাঠিয়ে তাঁকে সোমবার, ৮ জুন সকাল ১১টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Published on: Jun 7, 2026, 13:18:12 IST
Advertisement

মেসি ইভেন্টকে ঘিরে বিতর্কে এবার আরও চাপে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য দু’সপ্তাহ সময় চাইলেও সেই আবেদন কার্যত নাকচ করে দিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নতুন নোটিস পাঠিয়ে তাঁকে সোমবার, ৮ জুন সকাল ১১টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

মেসির পাশে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মেসির পাশে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

ঘটনার সূত্রপাত গত ১৭ মে। মেসির ‘গোট টুর’ ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার উল্লেখ করা হয়েছে। টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং ইভেন্টের নিরাপত্তায় গাফিলতির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

শতদ্রু দত্তের দাবি, মেসির অনুষ্ঠান উপলক্ষে প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করা হয়েছিল। পাশাপাশি অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস অনুষ্ঠানস্থলে মেসির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এবং অনুমতি ছাড়াই তাঁর গায়ে হাত দিয়েছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে প্রথমে ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তার আগে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান, শারীরিক অসুস্থতার কারণে আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি পুলিশ। মাত্র দু’দিনের মধ্যেই নতুন নোটিস পাঠিয়ে সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe