Himanta Biswa Sarma: বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তিনি মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন ধারাবাহিক ভাবে। আর মমতাও হিমন্তকে পালটা তোপ দেগেছেন। এদিকে হিমন্তের প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহে আজ উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 'গুলি চালানোর' হুমকি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। জলপাইগুড়ির এক জনসভা থেকে তিনি বলেন, 'এখান থেকে একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।'

এদিকে মমতাকে খোঁচা দিয়ে হিমন্ত বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রাম বা দুর্গার নাম শোনা যায় না, তিনি সারাদিন শুধু মোদী-শাহর নাম জপেন। গত তিন দিন ধরে দিদি এখন ভাষণে আমার নাম নেওয়া শুরু করেছে। আমার নামেও মামলা হয়েছে। আমাকে একটা গুলি মারলে কী আমি চুপ করে থাকব। বিজেপিকে একটা গুলি চালালে, আমি ২টো গুলি চালাব। বাংলায় থানা থাকলে, অসমেও পুলিশ আছে। টক্কর হবে সমানে সমানে। তৃণমূলীরা আমার সামনে দাঁড়াতে পারবে না।'
এর আগে সম্প্রতি হিমন্ত কোচবিহারে এক জনসভায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে বাংলার সীমান্ত খোলা রেখেছেন। প্রতিদিনই বাংলাদেশি মুসলিমরা বাংলা সীমান্ত পার করে এদিকে আসছে। আমি তাদের অসম থেকে বের করে দিই, কিন্তু তারা এখানে ফিরে আসে। তাই বাংলাদেশি মুসলমানদের হাত থেকে ভারতকে মুক্ত করতে হলে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার দরকার। সব বাংলাদেশি মুসলিমকে লাথি মেরে তাড়িয়ে দেব, আমি কাউকে ভয় পাই না।'
এদিকে তৃণমূল কংগ্রেস আবার সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। ঘাসফুল শিবিরের অভিযোগ, এই রাজ্যে এসে 'মেরুকরণ এবং অপরাধমূলক হুমকি, ভীতিপ্রদর্শনকারী ভাষণ' দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী। তৃণমূলের বক্তব্য, 'এই ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে, যার ফলে শান্তিপূর্ণ নির্বাচন ব্যাহত হতে পারে। প্রচারে ধর্মের ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও লঙ্ঘন করেছেন হিমন্ত বিশ্বশর্মা।' এছাড়া ঘাসফুল শিবির দাবি করেছে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তা মানহানিকর এবং তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।'
{{/usCountry}}এদিকে তৃণমূল কংগ্রেস আবার সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। ঘাসফুল শিবিরের অভিযোগ, এই রাজ্যে এসে 'মেরুকরণ এবং অপরাধমূলক হুমকি, ভীতিপ্রদর্শনকারী ভাষণ' দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী। তৃণমূলের বক্তব্য, 'এই ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে, যার ফলে শান্তিপূর্ণ নির্বাচন ব্যাহত হতে পারে। প্রচারে ধর্মের ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও লঙ্ঘন করেছেন হিমন্ত বিশ্বশর্মা।' এছাড়া ঘাসফুল শিবির দাবি করেছে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তা মানহানিকর এবং তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।'
{{/usCountry}}