WB Trains Cancellation on 8th March: বাংলায় ১১ মেমু ও ডেমু ট্রেন বাতিল রবিবার! পুরো যাবে না এই এক্সপ্রেস, রইল তালিকা
রবিবার পশ্চিমবঙ্গে কমপক্ষে ১১টি ট্রেন বাতিল করে দেওয়া হল। যে তালিকায় আছে ডেমু এবং মেমু লোকাল ট্রেন। তাছাড়াও একটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কোন ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হল?
হাওড়া ডিভিশনের পাশাপাশি এবার ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণের ঘোষণা করল পূর্ব রেলের আসানসোল ডিভিশন। আগামিকাল তথা ৮ মার্চ আসানসোল ডিভিশনের বিভিন্ন সেকশনে জরুরি ‘ডিস্ট্রেসিং ব্লক’-এর কাজ চালানো হবে। রেললাইনের নিরাপত্তা এবং পরিকাঠামো খতিয়ে দেখার এই বিশেষ কাজের জন্য ওইদিন একাধিক মেমু ও ডেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার আসানসোল ডিভিশনে মোট ১১টি মেমু এবং ডেমু ট্রেন বাতিল থাকবে। তাছাড়াও একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে ছাড়বে একটি ট্রেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, রেললাইনের পাতের ওপর অতিরিক্ত তাপ বা চাপের ফলে যে প্রসারণ ঘটে, তা নিয়ন্ত্রণ করতেই এই 'ডিস্ট্রেসিং' প্রক্রিয়া চালানো হয়। এটি রেল চলাচলের নিরাপত্তার জন্য অত্যন্ত অপরিহার্য একটি রক্ষণাবেক্ষণ পদ্ধতি। ছুটির দিনে যাত্রী সংখ্যা কিছুটা কম থাকায় এই কাজ করার পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে বর্ধমান-আসানসোল এবং দুমকা-জসিডি শাখায় সেই পদক্ষেপের ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১) ২২৩২১/২২৩২২ হাওড়া – সিউড়ি – হাওড়া হুল এক্সপ্রেস: এই ট্রেনটি অন্ডাল পর্যন্ত যাবে। সেখান থেকেই আবার হাওড়ার উদ্দেশে রওনা হবে। অর্থাৎ অন্ডাল ও সিউড়ির মধ্যে ট্রেনটি বাতিল থাকবে।
২) ১৩৫৪৫ আসানসোল – গয়া মেমু এক্সপ্রেস: নির্ধারিত সময়ের থেকে ৬০ মিনিট (১ ঘণ্টা) দেরিতে আসানসোল থেকে ছাড়বে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/WB Trains Cancellation on 8th March: বাংলায় ১১ মেমু ও ডেমু ট্রেন বাতিল রবিবার! পুরো যাবে না এই এক্সপ্রেস, রইল তালিকা
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe