...
...
Next Story

Asit Mazumder: অসিত মজুমদারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা, 'কিছু বলার ভাষা' পেলেন না প্রাক্তন তৃণমূল বিধায়ক

অসিত মজুমদারের বিরুদ্ধে ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত হয়। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে অসিতের বিরুদ্ধে মামলা হয়। শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে।

Published on: Jun 6, 2026, 11:32:34 IST
Advertisement

জেলের গেরো কাটছেই না প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ। তারপর তোলাবাজির অভিযোগে মামলা, আর এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ শুক্রবারই অসিতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু, দিনের শেষে তাঁর বাড়ি ফেরা আর হল না। আবারও প্রাক্তন বিধায়কের ঠাঁই হল সেই জেলে।

অসিত মজুমদারের বিরুদ্ধে ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত হয়।
অসিত মজুমদারের বিরুদ্ধে ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত হয়।

জানা গিয়েছে, অসিত মজুমদারের বিরুদ্ধে ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত হয়। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে অসিতের বিরুদ্ধে মামলা হয়। শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। জেলে যাওয়ার পথে প্রাক্তন বিধায়ক বলেন, 'কিছু বলার ভাষা নেই। ভগবান আছে, ঠিকই বিচার হবে। বিচার ব্যবস্থা আছে সব দেখবে।' আগামী ১৯ জুন আবার এই মামলার শুনানি হবে।

এর আগে গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তৃণমূল কর্মীরা। আর এই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। অসিত মজুমদার-সহ দশ জনকে গ্রেফতার করা হয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks