বিসলেরি সংস্থার জল নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান বিতর্ক উঠে আসছে। এদিন জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামের কারখানা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট দাবি করে, উত্তরবঙ্গের কারখানায় উৎপাদিত বিসলেরির জলে পাওয়া যায় ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া। এরপর থেকেই এই জল নিয়ে বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতির মাঝেই মুখ খুলল বিসলেরি।
এক বিবৃতিতে বিসলেরি বলেছে, নিয়ন্ত্রক পরীক্ষাগারগুলো কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি জানালেও, স্বাধীন পরীক্ষায় দেখা গেছে যে ওই ব্যাচের নমুনাগুলো প্রযোজ্য খাদ্য নিরাপত্তা মানদণ্ড মেনে চলেছিল । সংস্থার দাবি, এফএসএসএআই-এর একটি নির্দেশের পর তারা ইতিমধ্যেই ব্যাচটি প্রত্যাহার করে নিয়েছে, যে নির্দেশনায় ২০২৬ সালের ১২ই আগস্ট থেকে এর বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামে অবস্থিত বিসলেরির কারখানায় উৎপাদিত পিবি২০১ ব্যাচ নিয়ে এই ব্যাকটেরিয়া সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছে। ফএসএসএআই-এর মতে, প্রাথমিক পরীক্ষাগার এবং রেফারেল খাদ্য পরীক্ষাগার উভয়ই উৎপাদন কেন্দ্র থেকে সংগৃহীত নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া পেয়েছে। এই অনুসন্ধানের পর, খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর অধীনে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে। এক রিপোর্টের দাবি, সাধারণত নর্দমার জল মিশলে বা পাইপ ফেটে গেলে জলে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এদিকে, বিসলেরির দাবি, ২টি আলাদা ল্যাবে তারা ওই একই ব্যাচের জল পরীক্ষা করিয়েছিল। ল্যাব দু'টি এফএসএসএআই স্বীকৃত। দু'টি ল্যাবের রিপোর্টেই খাদ্য সুরক্ষার সব মানদণ্ড ঠিক পাওয়া গিয়েছে। বিসলেরির মতে, ‘ল্যাবের রিপোর্টে বড় ফারাক রয়েছে। বিসলেরি বলছে, আমরা আশা করি, এই বিষয়টি শিল্পখাত জুড়ে প্রযোজ্য একই মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।’ প্যাকেটজাত পানীয় জল প্রস্তুতকারকদের বিরুদ্ধে এফএসএসএআই-এর অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। নিরাপত্তা মানদণ্ড মেনে চলা হচ্ছে কি না, তা যাচাই করার জন্য একটি বৃহত্তর পরিদর্শন অভিযানের অংশ হিসেবে এই খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি বেশ কয়েকটি ব্র্যান্ড থেকে নমুনা সংগ্রহ করেছে।
ABOUT THE AUTHOR
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।