...
...
Next Story

Bamangachi & Chandmari Rail bridge: শুভেন্দু-অশ্বিনী বৈঠকের একদিন পরই কাটল জট, বামনগাছি ও চাঁদমারি রেলব্রিজের কাজে গতি

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকের পর প্রকল্প সংক্রান্ত জটিলতা কাটিয়ে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী রবিবার রাত থেকেই বামনগাছি রেলব্রিজের নির্মাণকাজ শুরু হচ্ছে। একইসঙ্গে চাঁদমারি রেলব্রিজের কাজও দ্রুত শুরু হওয়ার পথে বলে জানা গিয়েছে।

Published on: Jun 8, 2026, 09:01:49 IST
Advertisement

দীর্ঘদিন ধরে আটকে থাকা উত্তর হাওড়ার বামনগাছি রেলব্রিজ প্রকল্পের কাজে অবশেষে গতি এল। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকের পর প্রকল্প সংক্রান্ত জটিলতা কাটিয়ে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী রবিবার রাত থেকেই বামনগাছি রেলব্রিজের নির্মাণকাজ শুরু হচ্ছে। একইসঙ্গে চাঁদমারি রেলব্রিজের কাজও দ্রুত শুরু হওয়ার পথে বলে জানা গিয়েছে।

রবিবার রাত থেকেই বামনগাছি রেলব্রিজের নির্মাণকাজ শুরু হচ্ছে। একইসঙ্গে চাঁদমারি রেলব্রিজের কাজও দ্রুত শুরু হওয়ার পথে বলে জানা গিয়েছে।
রবিবার রাত থেকেই বামনগাছি রেলব্রিজের নির্মাণকাজ শুরু হচ্ছে। একইসঙ্গে চাঁদমারি রেলব্রিজের কাজও দ্রুত শুরু হওয়ার পথে বলে জানা গিয়েছে।

কাজ শুরুর কারণে রবিবার থেকেই বামনগাছি ব্রিজে ভারী ও মাঝারি যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আপাতত টোটো, রিকশা, মোটরবাইক এবং অন্যান্য হালকা যানবাহন চলাচল করতে পারবে। আগামী প্রায় দু’মাস ধরে ব্রিজের অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ চলবে। এরপর মূল সেতুর কাজের সময় প্রয়োজন হলে কিছুদিনের জন্য সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হতে পারে।

প্রকল্প সূত্রে জানা গিয়েছে, নতুন বামনগাছি রেলব্রিজ চালু হওয়ার পর চাঁদমারি রেলব্রিজের অসমাপ্ত কাজও দ্রুত শেষ করা হবে। সেই কাজ সম্পূর্ণ করতে প্রায় দু’মাস সময় লাগতে পারে। ফলে পর্যায়ক্রমে দুই সেতুতেই কিছু সময়ের জন্য যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে। যানবাহন চলাচলে যাতে বড় ধরনের সমস্যা না হয়, তার জন্য বিকল্প রুটের ব্যবস্থা করবে হাওড়া ট্রাফিক পুলিশ। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks