...
...
Next Story

WBCS and WB Govt Recruitment Exam: WBCS-সহ সব রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে! চিঠি গেল PSC-র কাছে

WBCS-সহ রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে পথে নামল বাংলা পক্ষ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ভবনে বিক্ষোভ দেখানো হয়। জমা দেওয়া হয় ডেপুটেশন।

Published on: Feb 18, 2026, 15:57:38 IST
Advertisement

WBCS-সহ রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে পথে নামল বাংলা পক্ষ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ভবনে বিক্ষোভ দেখানো হয়। জমা দেওয়া হয় ডেপুটেশন। পিএসসির নব-নিযুক্ত চেয়ারম্যান দেবল রায়ের সঙ্গে সাক্ষাৎ করে বাংলা পক্ষের তিন সদস্যের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, কলকাতার জেলা সম্পাদক সৌম্য বেরা।

'বাংলা কি ধর্মশালা?', প্রশ্ন বাংলা পক্ষের

WBCS-সহ রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে পথে নামল বাংলা পক্ষ।
WBCS-সহ রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে পথে নামল বাংলা পক্ষ।

বিষয়টি নিয়ে বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক বলেন, 'বাংলায় বাঙালির ভোট পেতে হলে WBCS-সহ সমস্ত চাকরিতে বাংলা ভাষার লিখিত পেপার বাধ্যতামূলক করতে হবে। সব রাজ্যে যা নিয়ম, বাংলায় অন্যথা হবে কেন? বাংলা কি ধর্মশালা?বাংলা নিজের মেয়েকে চেয়েছে কারণ বাঙালি নিজের ভাষার অধিকার চায়। কারণ বাঙালি নিজের ছেলেমেয়ের চাকরি, কাজ, ব্যবসা চায়। ২০২৬ সালের বিধানসভা ভোট আসছে। বাঙালির ভোট পেতে হলে বাংলা বাধ্যতামূলক করতেই হবে। বাংলা পক্ষ লড়ছে।'

‘হিন্দি-উর্দু তোষণের ফলে বিপদে পড়ছে বাংলার ভূমিপুত্ররা', দাবি বাংলা পক্ষের

একইসুরে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম বলেন, ‘হিন্দি-উর্দু তোষণের ফলে বিপদে পড়ছে বাংলার ভূমিপুত্ররা। আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে বাংলায় পরীক্ষা দিতে পারে না৷ ওরা এখানে এসে নিজের ভাষা হিন্দি-উর্দুতে পরীক্ষা দিয়ে চাকরি দখল করছে। ক্ষতি হচ্ছে বাংলার ছেলেমেয়েদের৷ এর বিরুদ্ধে বাংলা পক্ষের সর্বাত্মক আন্দোলন চলবে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe