...
...
Next Story

Bangladeshi in SIR Supplementary List: বাংলাদেশি হওয়ায় হারিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের পদ, সেই লাভলির নাম ভোটার তালিকায়!

লাভলির নাগরিকত্ব নিয়ে মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর পঞ্চায়েতের সদস্যপদ, প্রধানের পদ এবং ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল প্রশাসন। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে এহেন লাভলির নাম ভোটার তালিকায় থাকায় সরব হয়েছে বিজেপি।

Published on: Mar 28, 2026, 07:08:20 IST
Advertisement

মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়। এসআইআরের পরে দেখা গেল, সেই বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকের নামই রয়েছে নির্বাচন কমিশনের প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়। লাভলির আসল নাম নাসিয়া শেখ। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। বাবার নাম বদলে ফেলেন। এরপর ২০১৫ সালে তাঁর ভারতীয় ভোটার কার্ড ইস্যু করা হয়েছিল। আর তারপরে ২০১৮ সালে তাঁর বার্থ সার্টিফিকেট বেরিয়েছিল। এই আবহে লাভলির নাম কীভাবে এল ভোটার তালিকায়?

মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়।
মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়।

অভিযোগ, বিএলও-কে চাপ দিয়ে লাভলি এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন। এই আবহে খসড়া তালিকায় লাভলি খাতুনের নাম ছিল। এদিকে লাভলির বুথেই ৩৪ জনের নাম বাদ পড়েছিল খসড়া তালিকায়। এই বিতর্কের আবহে কমিশন বলেছিল, খসড়া ভোটার তালিকায় নাম থাকা মানেই চূড়ান্ত তালিকায় নাম থাকবে, এমনও নয়। ফর্মে অসঙ্গতি লক্ষ্য করলেই হিয়ারিংয়ে ডাকা হতে পারে সংশ্লিষ্ট ভোটার। শুনানিতে ভোটারের নথি খতিয়ে দেখা হবে। এই আবহে লাভলিকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। তাঁর নাম 'বিচারাধীন' ছিল। পরে দেখা যায়, প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতেই লাভলির নাম আছে।

এর আগে লাভলির নাগরিকত্ব নিয়ে মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর পঞ্চায়েতের সদস্যপদ, প্রধানের পদ এবং ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল প্রশাসন। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে এহেন লাভলির নাম ভোটার তালিকায় থাকায় সরব হয়েছে বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, কমিশনের কোনও কোনও অফিসারের ব্যর্থতার জন্য এই সব হচ্ছে। অবিলম্বে লাভলির নাম বাতিল নিয়ে পদক্ষেপের জন্য আর্জি জানিয়েছে রাজ্যের বিরোধী দল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe