Syamaprasad Mookerjee Birth Anniversary: শ্যামাপ্রসাদের জন্মদিনে ১২৫ ফুটের মূর্তি তৈরির কাজ শুরু, সোমবার ব্যাঙ্ক বন্ধ?

Syamaprasad Mookerjee Birth Anniversary: সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। আর সেদিন একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকার এবং বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরফে। ব্যাঙ্কও ছুটি থাকবে সোমবারয

Published on: Jul 5, 2026, 23:53:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Syamaprasad Mookerjee Birth Anniversary: সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। আর সেজন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। নিউ টাউনের ইকোপার্কে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদের যে ১২৫ ফুট মূর্তি তৈরি করা হবে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রাজ্যের পূর্ত দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে আলোচনার ভিত্তিতে ওই মূর্তির স্থান নির্বাচন হয়েছে। ইকোপার্ককে বেছে নেওয়া হয়েছে, কারণ এত বড় মূর্তির জন্য শহরে আর কোনও উপযুক্ত জায়গা পাওয়া যায়নি।

সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। (ছবি সৌজন্যে পিটিআই)
সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। (ছবি সৌজন্যে পিটিআই)

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ কর্মসূচি

তারইমধ্যে বিভিন্ন স্কুল-কলেজেও শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি থাকলেও প্রাক্তন উপাচার্যকে সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োদন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়াও ১৯৩৪ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত উপাচার্য থাকার সময় সমাবর্তনে যে ভাষণ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ, তার ডিজিটালাইজেশন করা হবে।

প্রেসিডেন্সিতে প্রদর্শনী থেকে প্রবন্ধ লেখার প্রতিযোগিতা

আবার শ্যামাপ্রসাদ যে প্রেসিডেন্সি কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) পড়তেন, সেখানেও পড়ুয়া ও শিক্ষকদের একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে তাঁকে সম্মান জানানো হবে। তাঁর জীবন নিয়ে পোস্টার প্রর্দশনী হবে। লাইব্রেরিতে প্রদর্শিত হবে তাঁর লেখা বই। তাঁর জীবন নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, সোমবার সকালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যোগমায়া দেবী, আশুতোষ এবং শ্যামাপ্রসাদ কলেজের তরফে।

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলি, পরেরটায় বাঁকুড়া- ২ বড় কারখানা পাচ্ছে বাংলা, ‘সেরা’ হবে এশিয়ার

ভবানীপুরের স্কুলে বিশেষ অনুষ্ঠান

সেইসঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। ১৯১৭ সালে সেই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করেছিলেন শ্যামাপ্রসাদ। পরীক্ষায় দুর্দান্ত ফলাফলের জন্য ১০ টাকা স্কলারশিপও পেয়েছিলেন। যা আজও সংরক্ষিত রয়েছে। তাছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে পালন করা হবে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী।

আরও পড়ুন: BharatNet project in Bengal: বাংলার গ্রামে-গ্রামে হাইস্পিড ইন্টারনেট পৌঁছাবে! ‘ভারত নেট’ প্রকল্পে এল জোয়ার

তারইমধ্যে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে সরকারি ছুটি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিদ্যালয়গুলিতে ছুটি। অথচ পালনীয় বলে নির্দেশ দেওয়া হয়েছে! বিগত সরকারের সময় থেকে এই বিভ্রান্তি চলে আসছে। এই বিভ্রান্তি দূর হোক। ছুটি না দিয়ে শিক্ষা দফতর পালনীয় বলে নির্দেশ দিক না। মেনে নেবেন শিক্ষক মহল। ছুটির ক্যালেন্ডারে কয়েকটি দিন এভাবেই পর্ষদের তালিকায় থাকে। সেগুলি ছুটি না দিয়ে স্পষ্টভাবে কার্যকরী দিবস হিসেবে পালনীয় বলে উল্লেখ করা হোক। এতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষাকর্মী সবাই সাবলীলভাবে উপস্থিত থাকবেন। বিভ্রান্তি দূর হবে।’

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

ব্যাঙ্কে কি ছুটি থাকবে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তালিকা অনুযায়ী, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More