...
...
Next Story

West Bengal Budget: ভোটের আগে রাজ্য বাজেট ঘিরে কোন সম্ভাবনা? ফেব্রুয়ারি ২০২৬র আগেই তুঙ্গে জল্পনা

আসছে রাজ্য বাজেট।

Published on: Jan 20, 2026, 18:36:13 IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৬ ভোটের রণদামামা বেজে গিয়েছে। আর কয়েক মাস ঘুরলেই রাজ্যে ভোট। এর আগে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাজেট অধিবেশন শুরু হবে রাজ্য বিধানসভায়। বেশ কিছু রিপোর্ট ও সূত্রের দাবি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার সম্ভবত অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারে। এমনই সম্ভাবনার কথা উঠে আসছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগের অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও সেরকমই সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

ভোটের আগে রাজ্য বাজেট ঘিরে কোন সম্ভাবনা? ফেব্রুয়ারি ২০২৬র আগেই তুঙ্গে জল্পনা (Saikat Paul)
ভোটের আগে রাজ্য বাজেট ঘিরে কোন সম্ভাবনা? ফেব্রুয়ারি ২০২৬র আগেই তুঙ্গে জল্পনা (Saikat Paul)

২০২৬ সালে ভোটের বছরে মমতা সরকারের বাজেট ঘিরে একাধিক জল্পনা ও সম্ভাবনার দিক উঠে আসছে। জল্পনা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে কি বরাদ্দ বাড়বে কি না , তা নিয়ে। এছাড়াও রাজ্যসরকারী কর্মীদের ডিএ এই মুহূর্তের অন্যতম বড় ইস্যু রাজ্যে। এছাড়াও পে কমিশনও অন্যতম বড় ফ্যাক্টর এবারের ভোটে। নতুন কি কোনও প্রকল্প চালু হতে পারে, বা প্রকল্পে কি বরাদ্দ বাড়তে পারে? এমন বহু ধরনের সম্ভাবনার প্রসঙ্গ উঠে আসছে এই জল্পনায়। এদিকে, বেশ কিছু রিপোর্টের দাবি, জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত রয়েছে। ফলত, বিধানসভা থেকে ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোন কোন ঘোষণা করে, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। ভোটের আগে রাজ্য বাজেটে কোনও চমক থাকে কি, না সেদিকেও নজর থাকবে বহু মহলের।

এদিকে, কেন্দ্রীয় বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ সালে। সেই দিনটি রবিবার। তবে রবিবার হলেও এই দিনেই পেশ হবে নির্মলা সীতারামনের বাজেট। এদিকে, রবিবার সংসদের অধিবেশন হয় না। তবে চলতি বছর রবিবার বাজেট অধিবেশন কোনও নতুন করে কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। অতীতেও রবিবার অধিবেশন হয়েছে। এর আগে, ২০১২ সালে মনমোহন সিংয়ের সময় সংসদের প্রথম অধিবেশনের হীরক জয়ন্তী উপলক্ষে অধিবেশন হয়, করোনার সময়ও রবিবার অধিবেশন হতে দেখা গিয়েছে। এদিকে, সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হবে ২৮ জানুয়ারি। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব ৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe