...
...
Next Story

Beldanga Train Stone Pelting: বেলডাঙায় স্টেশনে ঢোকার আগে পাথর ছোড়া হল ট্রেন লক্ষ্য করে, লাইনে টহল আরপিএফের

রিপোর্ট অনুযায়ী, লালগোলাগামী ট্রেনটির এসি কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। ট্রেনটি যখন রবিবার রাতে বেলডাঙা স্টেশনের কাছে চলে এসেছে, তখন ডানদিক থেকে এই পাথর ছোড়া হয়। এই ঘটনা প্রসঙ্গে ট্রেনের যাত্রীদের অভিযোগ, পাথরের আঘাতে কামরার কাচের ক্ষতি হয়। তবে যাত্রীদের মধ্যে কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।

Published on: Apr 13, 2026, 12:44:59 IST
Advertisement

মুর্শিদাবাদে ফের ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটল। রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদের বেলডাঙায় কলকাতা-লালগোলা ধনধান্য এক্সপ্রেসকে লক্ষ্য করে অনেকগুলো পাথর ছোড়া হয়। বেলডাঙা স্টেশনে ট্রেন ঢোকার ঠিক আগে এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এদিকে তদন্ত শুর করেছে পুলিশ। রাজ্যে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক সময় বন্দে ভারত সহ দূরপাল্লার ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে।

বেলডাঙা স্টেশনে ট্রেন ঢোকার ঠিক আগে এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। (ছবিটি প্রতীকী)
বেলডাঙা স্টেশনে ট্রেন ঢোকার ঠিক আগে এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। (ছবিটি প্রতীকী)

রিপোর্ট অনুযায়ী, লালগোলাগামী ট্রেনটির এসি কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। ট্রেনটি যখন রবিবার রাতে বেলডাঙা স্টেশনের কাছে চলে এসেছে, তখন ডানদিক থেকে এই পাথর ছোড়া হয়। এই ঘটনা প্রসঙ্গে ট্রেনের যাত্রীদের অভিযোগ, পাথরের আঘাতে কামরার কাচের ক্ষতি হয়। তবে যাত্রীদের মধ্যে কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। পরে ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ালে বহরমপুর কোর্ট স্টেশনের আরপিএফ-কে বিষয়টি জানানো হয়। পরে আরপিএফ রেললাইন ধরে টহল দেয় আশেপাশের এলাকা।

এর আগে শামশেরগঞ্জ এবং বেলডাঙায় হিংসার সময় দুষ্কৃতীরা রেলের সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছিল। বেলডাঙা হিংসার সময় সেই এলাকায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। রেল অবরোধ করা হয়েছিল। ভাঙচুর করা হয় রেলের লেভেল ক্রসিংয়ে। বেলডাঙা স্টেশনের সিগন্যাল পোস্ট এবং রেলগেটের বুম ভেঙে দেওয়া হয়েছিল। এই আবহে কৃষ্ণনগর-লালগোলা শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল পূর্ব রেল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks