...
...
Next Story

Mamata on Beldanga violence: ‘জুম্মাবার নিয়ে ওদের সেন্টিমেন্ট আছে’, বেলডাঙার অশান্তিতে বিজেপিকেও নিশানা মমতার

মুর্শিদাবাদের বেলডাঙায় শান্তি বজায় রাখার আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে (বিজেপি-শাসিত রাজ্য নয়) মৃত্যুর অভিযোগে শুক্রবার সকাল থেকে বেলডাঙা পুরোপুরি রণক্ষেত্র হয়ে উঠেছে।

Published on: Jan 16, 2026, 14:53:54 IST
Advertisement

মুর্শিদাবাদের বেলডাঙায় শান্তি বজায় রাখার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী দাবি করেন, মুর্শিদাবাদের বেলডাঙায় যে অশান্তি ঘটছে, সেটার নেপথ্যে কাদের প্ররোচনা আছে, তা সকলেই জানেন। কিন্তু কারও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অশান্তি ছড়ানোর জন্য উস্কানি দিচ্ছে বিজেপি। এমনকী কেন্দ্রীয় এজেন্সিকেও সেই কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি বলেন, ‘ফ্রাইডে (শুক্রবার) জুম্মাবার। পবিত্র বার। যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার। তেমনই ফ্রাইডে জুম্মার নমাজ হয়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসেছে কোটি-কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন, তাহলে সবাই শুনবে তো। ফ্রাইডে জুম্মাবার, এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট (ভাবাবেগ) আছে। সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নমাজ করতে এসেছে।'

বিজেপি 'প্ল্যান' করে বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা করছে, দাবি মমতার

বেলডাঙায় শান্তি বজায় রাখার আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
বেলডাঙায় শান্তি বজায় রাখার আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আর মুখ্যমন্ত্রী সেই মন্তব্য করেছেন বেলডাঙার অশান্তির প্রেক্ষিতে। মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে (বিজেপি-শাসিত রাজ্য নয়) মৃত্যুর অভিযোগে শুক্রবার সকাল থেকে বেলডাঙা পুরোপুরি রণক্ষেত্র হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, প্ররোচনা দিয়ে অশান্তি ছড়ানো হয়েছে। তাঁর দাবি, ‘এখানে কেউ-কেউ যদি তার রাজনৈতিক (স্বার্থ) চরিতার্থ করার জন্য উসকে দেয়...। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও এর জন্য ক্ষুব্ধ। তাঁদের একতরফা বাদ দিতে পারে না।’ সেইসঙ্গে তিনি বলেন, বিজেপি 'প্ল্যান' করে বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা করছে। ভোটে পারবে না জেনেই এরকম করছে বলে অভিযোগ করেন মমতা।

সংখ্যালঘুদের শান্ত থাকার আহ্বান মমতার

তবে সার্বিকভাবে সংখ্যালঘুদের শান্ত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের বিষয়টি ইতিমধ্যে উত্থাপন করা হয়েছে। প্রত্যেকটা ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআর। পরিযায়ী শ্রমিকদের পরিবারকেও সাহায্য করা হচ্ছে। সেই পরিস্থিতিতে তাঁর সরকারের উপরে আস্থা বজায় রাখার জন্য সংখ্যালঘুদের আর্জি জানিয়েছেন।

ডবল ইঞ্জিন সরকার ন্যক্কারজনক কাজ করছে, দাবি মমতার

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe