Bengal Basketball News: ২০২৬-র শেষের দিকেই শুরু বাস্কেটবল প্রিমিয়ার লিগ, বড় পরিকল্পনা বাংলায়
Bengal Basketball News: : কলকাতায় তরুণ ক্রীড়া প্রতিভাদের সন্ধান পেতে এবং রাজ্যজুড়ে বাস্কেটবলের শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল।
Bengal Basketball News: চলতি বছরের শেষের দিকে বেঙ্গল বাস্কেটবল প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের আয়োজন করা হবে। এমনই জানালেন বেঙ্গল বাস্কেটবল প্রিমিয়ার লিগের প্রশাসক বোর্ডের সদস্য অদ্রীশ ঘোষ। তিনি সেই মন্তব্য করেন শুক্রবার আন্তঃস্কুল বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময়। কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলে সেই প্রতিযোগিতা হয়। কলকাতার বিভিন্ন স্কুল থেকে মোট ১২০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

‘একে অপরের থেকে শিখতে পারবে’
বেঙ্গল বাস্কেটবল প্রিমিয়ার লিগের প্রশাসক বোর্ডের সদস্য বলেন, 'যে কোনও খেলাধুলোর ভবিষ্যৎ উজ্জ্বল করতে স্কুলস্তরের টুর্নামেন্টগুলি সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমাদের এই আন্তঃস্কুল প্রতিযোগিতার মূল লক্ষ্য হল, তরুণ প্রজন্মের বাস্কেটবল খেলোয়াড়দের পেশাদার ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে দেওয়া। যেখানে তারা নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগ পাবে, একে অপরের থেকে শিখতে পারবে এবং সর্বোপরি খেলাকে উপভোগ করতে পারবে।'
'সঠিক প্রশিক্ষণ পেলে বাংলার বাস্কেটবল খেলোয়াড়দেরও ভবিষ্যৎ উজ্জ্বল'
তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাস্কেটবল খেলার ক্ষেত্রে বাংলায় অপরিসীম প্রতিভা লুকিয়ে রয়েছে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে আমাদের রাজ্যের তরুণ-তরুণীরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রমাণ করতে পারবে। এই ধরনের টুর্নামেন্ট থেকেই উঠে আসবে আগামিদিনের সেরা খেলোয়াড়রা। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, চলতি বছরের শেষের দিকেই আনুষ্ঠানিকভাবে আমরা বেঙ্গল বাস্কেটবল প্রিমিয়ার লিগের (BBPL) প্রথম সংস্করণ আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছি।’
পশ্চিমবঙ্গে বাস্কেটবলের চিত্র
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, দীর্ঘদিন ধরেই বাংলায় আন্তর্জাতিক মানের বাস্কেটবল তারকা গড়ে তোলার দাবি ছিল ক্রীড়ামহলে। স্কুল পর্যায় থেকে শুরু হওয়া BBPL-এর এই টুর্নামেন্ট সেই লক্ষ্যেই একটি সুনির্দিষ্ট পদক্ষেপ। দু'দিনের এই জমজমাট টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়দের দক্ষতা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন কলকাতার বাস্কেটবলপ্রেমীরা। আগামিদিনে এই প্রতিযোগিতার হাত ধরে বাংলায় বাস্কেটবল এক নতুন দিগন্তে পৌঁছাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


