Bengal Hybrid Ferries and Bailey Bridge: ভারতের যুদ্ধজাহাজ তৈরি করে, সেই সংস্থাই এবার ফেরি বানাবে বাংলার জন্য, হল চুক্তি

Bengal Hybrid Ferries and Bailey Bridge: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে বড় চুক্তি করল পশ্চিমবঙ্গ সরকার। ৪৫ কোটি টাকার চুক্তিতে দুটি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি এবং দুটি বেইলি ব্রিজ তৈরি করবে।

Published on: Aug 29, 2026, 16:59:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal Hybrid Ferries and Bailey Bridge: ভারতীয় নৌসেনার জন্য যুদ্ধজাহাজ তৈরি করে যে সংস্থা, সেটির সঙ্গে ৪৫ কোটি টাকার চুক্তি করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) তরফে জানানো হয়েছে, দুটি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি এবং দুটি বেইলি ব্রিজ তৈরির বরাত দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের তরফে। সূত্রের খবর, জলদাপাড়ায় বেইলি ব্রিজ তৈরি করা হবে। যেখানে ব্রিজ ভেঙে গিয়েছে, সেখানকার জন্যই বেইলি ব্রিজ তৈরি করা হবে বলে সূত্রের খবর।

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে বড় চুক্তি করল পশ্চিমবঙ্গ সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে বড় চুক্তি করল পশ্চিমবঙ্গ সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

ওই ফেরিগুলিতে কতজন যাত্রী চলাচল করতে পারবেন?

যে হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি তৈরি করবে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, তার প্রতিটির দৈর্ঘ্য হবে ২৪ মিটার। জিআরসিইয়ের তরফে জানানো হয়েছে, আট মিটার প্রশস্ত হবে ওই ফেরিগুলি। প্রতিটি ফেরির যাত্রী ধারণক্ষমতা ১০০ জন। চলাচলের জন্য এক মিটার গভীরতার প্রয়োজন হবে। অভ্যন্তরীণ জলপথে চলাচলের উপযুক্ত ও পরিবেশবান্ধব ফেরি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক মোডে সর্বোচ্চ নয় নট এবং সম্পূর্ণ ইলেকট্রিক মোডে সাত নট গতিতে চলতে সক্ষম হবে।

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: বাংলায় ১,৬০০ কোটি ঢালছে নেওয়াটিয়া, IT-র জন্য আরও জমি LTM-কে, আদানির নজরে কল্যাণী

নয়া হাইব্রিড ফেরির ফলে কী কী লাভ হবে?

জিআরসিইয়ের তরফে জানানো হয়েছে, ব্যাটারি ও ডিজেল জেনারেটর-চালিত অত্যাধুনিক প্রপালশন ব্যবস্থাসম্পন্ন এই ফেরিগুলি দেশের অভ্যন্তরীণ জলপথে নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের পাশাপাশি খরচ ও কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ‘ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং’ (IRS)-এর মানদণ্ড পূরণ করা এই ফেরিগুলিতে শব্দ ও কম্পনের মাত্রা কম হওয়ায় যাত্রীরা অধিকতর আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বলে জিআরসিইয়ের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Weather and Rain Forecast: ফের ব্যাট হাতে নিম্নচাপ! তেড়ে বৃষ্টির পূর্বাভাস বহু এলাকায়, রইল আবহাওয়ার খবর

বেইলি ব্রিজ বানাবে ‘নবরত্ন’ কোম্পানি

আর বেইলি ব্রিজের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ‘নবরত্ন’ কোম্পানির তরফে বলা হয়েছে যে ৭০আর (70R) রোড ক্লাসের ‘স্ট্যান্ডার্ড উইডথ বেইলি ব্রিজ’-এর দুটি সেট তৈরির অর্ডার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে সংস্থা মডিউলার স্টিল সেতু নকশা তৈরি ও উৎপাদনের ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রীয় সংস্থা এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলিকে ৫,৯০০-এরও বেশি সেতু সরবরাহ করেছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More