WB Govt Jobs and Police Recruitment: আরও ১৪,৪৫৪ পদে নিয়োগ! কবে চাকরি মিলবে? মহালয়ার পরই অ্যাপয়েন্টমেন্ট লেটার পুলিশের
WB Govt Jobs and Police Recruitment: রাজ্য সরকার আরও প্রায় ১৫,০০০ পদে নিয়োগের ছাড়পত্র দিল। শুধু তাই নয়, মহালয়ার পরদিন তথা দেবীপক্ষের গোড়ার দিকেই প্রায় ৫,০০০ প্রার্থীকে পুলিশের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে।
WB Govt Jobs and Police Recruitment: প্রায় ১৫,০০০ নয়া পদে নিয়োগের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিভিন্ন দফতর মিলিয়ে ১৪,৪৫৪টি নয়া পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদির মাধ্যমে নিয়োগ হবে। স্বাস্থ্য দফতর, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, শিক্ষা, বন দফতর, দমকল, স্বরাষ্ট্র দফতর, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের মহিলা বিভাগ, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিভিন্ন পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
৮ মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হয়ে চাকরি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
তিনি জানিয়েছেন, ১৪,৪৫৪টি নয়া পদে নিয়োগের জন্য অর্থ দফতরের থেকে পাঠানো হয়েছিল সুপারিশ। আজ তাতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর আট মাসের মধ্যে সবস্তরের পরীক্ষা সম্পূর্ণ করার পরে প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
মহালয়ার পরদিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন কারা?
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেবীপক্ষের সূচনায় রাজ্যে নিয়োগ নিয়ে শুভ কাজ করা হবে। আগামী ১১ অক্টোবর (মহালয়ার পরদিন) পুলিশের প্রথম ব্যাচকে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। যতজনের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল-সহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তাঁদের সেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তারপর ধাপে-ধাপে বাকিরাও পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার।
আরও পড়ুন: টাকা মিলছে না, ‘অর্থাভাবে’ বিপাকে মমতা তৃণমূল, জরুরি শুনানিও খারিজ হাই কোর্টে
প্রাথমিকভাবে মহালয়ার পরদিন কমপক্ষে ৫,০০০ প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, যাবতীয় নিয়ম মেনে এবং প্রক্রিয়া মেনেই পুলিশের পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেইমতো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বাকিদেরও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার আমলে বিজ্ঞপ্তি জারি হলেও নিয়োগের আসল কাজটা হচ্ছে এখন
তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খাতায়কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলেও জটের কারণে সেটা থমকে ছিল। একই ব্যাপার হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগের ক্ষেত্রেও। ওবিসি জটে ফেঁসে ছিল নিয়োগ প্রক্রিয়া। সেই জট কাটানোর কাজটা করেছে বিজেপি সরকারই।তাঁর কথায়, ‘যেমনটা বলেছি, সেরকমভাবেই এই অর্থবর্ষে এক লাখ প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেব।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


