Bengal Industrial Projects Scope: বিদেশি লগ্নি টানতে বৈদেশিক সংস্থার হাত ধরবে রাজ্য? আরও বিনিয়োগ ইন্ডিয়ান অয়েলের?

Bengal Industrial Projects Scope: বিদেশি লগ্নি টানতে বৈদেশিক সংস্থার হাত ধরতে পারে পশ্চিমবঙ্গ সরকার। এমনই আলোচনা চলছে বলে সূত্রের খবর। তারইমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করলেন ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা।

Published on: Jul 13, 2026, 22:50:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal Industrial Projects Scope: রাজ্যের হাতে কত পরিমাণ জমি আছে? তা নিয়ে একটি রিপোর্ট তৈরির নির্দেশ দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। সূত্রের খবর, রাজ্যের হাত কত পরিমাণ জমি পড়ে আছে, কত টাকায় সেই জমি শিল্পপতিদের দেওয়া যেতে পারে, কত জমি ফাঁকা পড়ে আছে, কত জমিতে জবরদখল হয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে এক সপ্তাহের মধ্যে ভূমি দফতরের আধিকারিকদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কারণ রাজ্য দ্রুত নয়া শিল্পনীতি চূড়ান্ত করে ফেলতে চায়। সেই রেশ ধরে পশ্চিমবঙ্গে বৈদেশিক বিনিয়োগ টানতে একটি বিদেশি উপদেষ্টা সংস্থাকে নিযুক্ত করা যায় কিনা, তা নিয়েও রাজ্য সরকার ভাবনাচিন্তা চালাচ্ছে বলে সূত্রের খবর। যদিও আপাতত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিদেশি লগ্নি টানতে বৈদেশিক সংস্থার হাত ধরতে পারে পশ্চিমবঙ্গ সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
বিদেশি লগ্নি টানতে বৈদেশিক সংস্থার হাত ধরতে পারে পশ্চিমবঙ্গ সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)

শিল্প টানতে উচ্চপর্যায়ের আলোচনা চলছে

সবমিলিয়ে তৃণমূল কংগ্রেস জমানার 'কালো' অধ্যায় কাটিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে মরিয়া বিজেপি সরকার। সেজন্য বাজেটে বিশেষভাবে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আলোচনাও চলছে সরকারের উচ্চপর্যায়ে। সূত্রের খবর, শিল্পপতিদের কী কী সুযোগ দেওয়া হবে, তাঁদের কী কী ছাড়ের সুযোগ দেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি, দাবি শিল্পমন্ত্রীর

শিল্পমন্ত্রী বলেছেন, ‘শিল্প নিয়ে আমরা সবকিছু আলোচনা করেছি। নয়া শিল্পনীতি এবং নয়া ইনসেনটিভ নীতি তৈরি করতে এবং চূড়ান্ত করতে আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি। যা শীঘ্রই ঘোষণা করা হবে।’

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

বাংলায় আরও বিনিয়োগ ইন্ডিয়ান অয়েলের?

তারইমধ্যে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন। সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত জ্বালানি সংক্রান্ত এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে তাঁদের কথা হয়েছে।সেই রেশ ধরে আলোচনায় উঠে এসেছে রাজ্যে নতুন করে বিনিয়োগের বিষয়টিও। পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান অয়েলের যে যে প্রকল্প রয়েছে, সেগুলি কীভাবে আরও দ্রুতগতিতে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More